Logo
×

Follow Us

ইউরোপ

ফ্রান্সে ইসলামী সম্মেলনে বাংলাদেশি শিশুদের সাফল্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ২১:২৬

ফ্রান্সে ইসলামী সম্মেলনে বাংলাদেশি শিশুদের সাফল্য

ফ্রান্সে অনুষ্ঠিত বৃহত্তম ইসলামী সম্মেলন রেনকঁত্র আনুয়েল দে মুসলিম দ্য ফ্রঁস (RAMF)-এ বাংলাদেশি বংশোদ্ভূত শিশুরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। এপ্রিলের প্রথম সপ্তাহে লে বুরজে এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই সম্মেলনে তারা কোরআন তেলাওয়াত, ইসলামী জ্ঞানভিত্তিক কুইজ এবং আরবি ভাষা ও নৈতিক শিক্ষার উপস্থাপনায় পুরস্কার লাভ করে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শরিফ ইসলাম সাবরি, রায়ান ফারুক, আরমান উদ্দিন ও ওবায়েদ খান। তারা সবাই ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের শিক্ষার্থী। এর মধ্যে শরিফ ইসলাম সাবরি তার বিভাগে তৃতীয় স্থান অর্জন করে বিশেষভাবে নজর কাড়েন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা আর্থিক পুরস্কার ও উপহার পান। এছাড়া ফাইনালে পৌঁছানো সব অংশগ্রহণকারীকেও উপহার দেওয়া হয়।

প্রবাসী অভিভাবকরা শিশুদের এই অর্জনে গর্ব প্রকাশ করেছেন। অভিভাবক শহিদুল ইসলাম বলেন, “এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলে। বিদেশে থেকেও ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি হয়।”

ফ্রান্সের কমিউনিটি নেতারা মনে করেন, এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আরো অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে। পর্যবেক্ষকরা বলেন, আন্তর্জাতিক মঞ্চে এ ধরনের সাফল্য প্রবাসী শিশুদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, আরএএমএফ সম্মেলনটি ৩ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলে। শুরুতে প্রশাসনিক কিছু সীমাবদ্ধতা থাকলেও আদালতের আদেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Logo