Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত নতুন বার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৫

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসা নিয়ে নতুন বার্তা দিয়েছে দূতাবাস। এতে স্পষ্ট করা হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতির সঙ্গে সম্পর্কিত নয়। বরং প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করবেন একজন বাংলাদেশি নাগরিক কতদিন সেখানে থাকতে পারবেন।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে বলা হয়, অনেকেই ভুলভাবে মনে করেন ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। কিন্তু বাস্তবে তা নয়। যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তা আপনার পাসপোর্টে অথবা অনলাইন I-94 রেকর্ডে “admit until date” উল্লেখ করবেন। এই তারিখই নির্ধারণ করবে আপনি কতদিন যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকতে পারবেন।

ভিসা থাকা মানেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা নয়। প্রবেশের অনুমতি ও শর্ত নির্ধারণ করেন ইমিগ্রেশন কর্মকর্তা। কেউ যদি অনুমোদিত সময়ের বেশি অবস্থান করেন বা ভিসার শর্ত ভঙ্গ করেন, তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে। তাই ভিসা সঠিকভাবে ব্যবহার করা প্রতিটি ভ্রমণকারীর দায়িত্ব।

যুক্তরাষ্ট্রে কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে ভ্রমণকারীদের I-94 রেকর্ড দেখতে হবে। ওয়েবসাইট i94.cbp.dhs.gov-এ গিয়ে “admit until date” চেক করলে অনুমোদিত সময়সীমা জানা যাবে।

বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য এ বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই ভিসার মেয়াদকে অবস্থানের সময়সীমা হিসেবে ধরে নিয়ে সমস্যায় পড়েন। নতুন নির্দেশনা তাদের ভ্রমণ পরিকল্পনা ও অবস্থানকাল নির্ধারণে স্পষ্টতা দেবে।

Logo