Logo
×

Follow Us

ইউরোপ

পর্তুগালে এক মাসে কত টাকা লাগে সংসার খরচ?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫

পর্তুগালে এক মাসে কত টাকা লাগে সংসার খরচ?

পর্তুগালে জীবনযাত্রার খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম। চার সদস্যের একটি পরিবারের মাসিক খরচ গড়ে প্রায় ২ হাজার ৪৩০ ইউরো (ভাড়া ছাড়া)। আর একজন একক ব্যক্তির জন্য মাসিক খরচ প্রায় ৬৭০ ইউরো। ভাড়া যুক্তরাষ্ট্রের তুলনায় গড়ে ৩৮ শতাংশ কম হলেও বড় শহরে ভাড়া তুলনামূলকভাবে বেশি।

ইউরোপভিত্তিক অনলাইন ডাটাবেজ সংস্থা নুম্বিও জানিয়েছে, পর্তুগালে জীবনযাত্রার খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তবে শহরভেদে ভাড়ার পরিমাণ ও দৈনন্দিন খরচে বড় পার্থক্য রয়েছে। লিসবন ও পোর্তোর মতো বড় শহরে ভাড়া বেশি হলেও ছোট শহর ও অভ্যন্তরীণ অঞ্চলে খরচ অনেক সাশ্রয়ী।

সস্তা রেস্তোরাঁয় একবেলার খাবারের দাম প্রায় ১২ ইউরো। দুইজনের জন্য মাঝারি মানের রেস্তোরাঁয় তিন কোর্স খাবার খেতে খরচ হয় প্রায় ৪৫ ইউরো। ফাস্টফুড মিলের দাম গড়ে ৮ ইউরো। কফি পাওয়া যায় ১.৮০ ইউরোর মধ্যে। স্থানীয় বিয়ার ২.৫০ ইউরো এবং আমদানি করা বিয়ার প্রায় ৩ ইউরো।

দুধের দাম প্রায় ০.৯৫ ইউরো, ডজন ডিম ২.৯২ ইউরো, মুরগির মাংস প্রতি পাউন্ড ৩.০১ ইউরো এবং গরুর মাংস ৫.৮৪ ইউরো। ফলমূলের মধ্যে আপেল ০.৮৮ ইউরো, কলা ০.৫৯ ইউরো এবং কমলা ০.৭৩ ইউরো। মাঝারি মানের ওয়াইন পাওয়া যায় প্রায় ৪.৯৯ ইউরোতে।

স্থানীয় বাস বা ট্রামের টিকিট ২ ইউরো। মাসিক পাবলিক ট্রান্সপোর্ট পাসের দাম প্রায় ৪০ ইউরো। ট্যাক্সি শুরুর ভাড়া ৩.৫০ ইউরো এবং পেট্রোলের দাম প্রতি লিটার ১.৭৩ ইউরো।

৮৫ বর্গমিটার অ্যাপার্টমেন্টের মাসিক ইউটিলিটি বিল গড়ে ১১৬ ইউরো। মোবাইল ফোন প্ল্যান (১০GB+ ডেটা) পাওয়া যায় ১৮.৪০ ইউরোতে এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে (৬০ Mbps+) খরচ হয় প্রায় ৩৬.৬০ ইউরো।

শহরের কেন্দ্রে এক বেডরুম অ্যাপার্টমেন্টের ভাড়া প্রায় ৯০০ ইউরো, শহরের বাইরে একই অ্যাপার্টমেন্টের ভাড়া ৭১৫ ইউরো। তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট শহরের কেন্দ্রে ১ হাজার ৫৩০ ইউরো এবং শহরের বাইরে ১ হাজার ১৫৫ ইউরো।

লিসবনে জীবনযাত্রার সূচক ৫৩.৭ এবং ভাড়া সূচক ৩৫.৩। পোর্তোতে জীবনযাত্রার সূচক ৪৯.৩, ভাড়া সূচক ২৭.৫। কোইম্ব্রা ও ব্রাগায় সূচক আরো কম, যা তুলনামূলকভাবে সাশ্রয়ী জীবনযাত্রার ইঙ্গিত দেয়।

Logo