Logo
×

Follow Us

এমসি এক্সপ্লেইনার

ট্রাম্পের হ্যাঁ, সেনাদের না; আমেরিকায় নজিরবিহীন সংকট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৪:১৩

ট্রাম্পের হ্যাঁ, সেনাদের না; আমেরিকায় নজিরবিহীন সংকট

ইরান যুদ্ধ নিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে মার্কিন সেনাবাহিনীতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অভিযানে যেতে চাইছেন না মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরা। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যে স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তাতে বেঁকে বসেছেন মার্কিন সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব। এর ফলে নজিরবিহীন সাংবিধানিক সংকট দেখা দিয়েছে দেশটিতে। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম রয়া নিউজ এই খবর প্রকাশ করেছে।

এখন প্রশ্ন উঠেছে, মার্কিন সেনাবাহিনীর এই ইরান যুদ্ধে না যেতে চাওয়ায় কী ঘটছে পৃথিবীর সবচেয়ে শক্তিধর এই দেশটির সেনাবাহিনীর ভেতরে? কী কারণে সেনারা যেতে চাইছেন না ইরানের বিরুদ্ধে স্থল অভিযানে?

দেশটির এক ডজন জ্যেষ্ঠ জেনারেল এই নির্দেশ অমান্য করায় হোয়াইট হাউস ও সামরিক নেতৃত্বের মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যানসহ ১২ জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সামরিক নেতৃত্বে সবচেয়ে বড় ধরনের চাকরিচ্যুতির ঘটনা বলে মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, ২ এপ্রিল মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। চার বছর মেয়াদের আরো এক বছরের বেশি সময় বাকি থাকতেই কেন তাকে সরিয়ে দেওয়া হলো, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি দপ্তরটি।

যেসব শীর্ষ সেনা কর্মকর্তা এই অভিযানে যেতে চাইছেন না, তারা জানিয়েছেন, ট্রাম্প ইরানে স্থল অভিযান শুরু করলে তা বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনতে পারে। তাই পেন্টাগনের ‘ইরান ধরো’ নীতির ক্ষেত্রে দেশটির শীর্ষ সেনা জেনারেলরা প্রয়োজনীয় বাধা হিসেবে কাজ করছেন।

তারা আশঙ্কা করছেন, অভিজ্ঞ সমরকৌশলীদের সরিয়ে রাজনৈতিক অনুগতদের নিয়োগ দিলে মধ্যপ্রাচ্যে এক বিশৃঙ্খল এবং অপ্রয়োজনীয় রক্তক্ষয়ী সংঘাত শুরু হতে পারে, যা গোটা বিশ্বকে মারাত্মক বিপদের দিকে ঠেলে দেবে।

মার্কিন সেনাবাহিনীর ভেতরে এমন অস্থিরতা আখেরে ইরানকে এই যুদ্ধে বাড়তি কোনো সুবিধা দেবে কিনা, তাই এখন দেখার বিষয়।  

Logo