মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান জানিয়েছেন, অবৈধ বিদেশিদের উপস্থিতি সম্পর্কে জনগণের কাছ থেকে আগাম তথ্য পাওয়া গেলে আইন প্রয়োগ কার্যক্রম আরো কার্যকর হয়। তিনি আশ্বাস দিয়েছেন, তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, ৩ এপ্রিল পুত্রজায়ায় দেওয়া এক বিবৃতিতে অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান বলেন, অবৈধ বিদেশিদের উপস্থিতি সম্পর্কে সঠিক ও ধারাবাহিক তথ্য পাওয়া গেলে গোয়েন্দা কার্যক্রম আরো বিস্তৃতভাবে পরিচালনা করা যায় এবং অভিযানের পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।
তিনি বলেন, আগাম তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফলাফল আরো ভালো হয় এবং অভিযানের কার্যকারিতা বাড়ে। জনগণের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তারপরই পদক্ষেপ নেওয়া হবে।
অভিবাসন বিভাগ জানিয়েছে, যারা অবৈধ অভিবাসন সংক্রান্ত তথ্য দিতে চান তারা অবৈধ অভিবাসন হটলাইন ০৩-৮৮৮০ ১৩৭৪-এ ফোন করতে পারেন। এছাড়া aduanpati_hq@imi.gov.my ই-মেইলে তথ্য পাঠানো যাবে। পাশাপাশি সরকারি অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেমের ওয়েবসাইট https://imi.spab.gov.my-তেও অভিযোগ জানানো যাবে।
মহাপরিচালক জাকারিয়া শাহাবান জনগণকে আশ্বস্ত করে বলেন, তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। তিনি আরো জানান, অভিবাসন বিভাগ জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে এবং আগাম তথ্যের মাধ্যমে আইন প্রয়োগ কার্যক্রম আরো শক্তিশালী হবে।
মালয়েশিয়ায় অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। অবৈধ অভিবাসন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে অভিবাসন বিভাগ। তবে জনগণের সহযোগিতা ছাড়া এই অভিযানগুলো সর্বোচ্চ কার্যকারিতা অর্জন করতে পারে না। তাই জনগণকে উৎসাহিত করা হচ্ছে যেন তারা সন্দেহজনক কার্যকলাপ বা বিদেশিদের উপস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য দেন।
logo-1-1740906910.png)