Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

৩০ মার্চ থেকে সোশ্যাল মিডিয়া চেক বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:২৯

৩০ মার্চ থেকে সোশ্যাল মিডিয়া চেক বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, আগামী ৩০ মার্চ থেকে আরো বিস্তৃত ভিসা ক্যাটাগরিতে সোশ্যাল মিডিয়া চেক বাধ্যতামূলক করা হবে। এর ফলে আবেদনকারীদের অনলাইন কার্যক্রম ও সোশ্যাল মিডিয়া প্রোফাইল ভিসা যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হবে।  

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট “পাবলিক” রাখতে হবে। কনটেন্ট, কার্যক্রম ও অনলাইন উপস্থিতি ব্যাকগ্রাউন্ড চেকের অংশ হিসেবে দেখা হবে। এতে ভিসা অনুমোদনের সময় কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।  

এবার যেসব ভিসা ক্যাটাগরি এই নিয়মের আওতায় আসছে তার মধ্যে রয়েছে- A-3, C-3 (ডমেস্টিক ওয়ার্কার), G-5, H-3, H-4 (H-3 এর ডিপেন্ডেন্ট), K, Q, R, S, T এবং U ভিসা।  

এর আগে ২০২৫ সালের জুনে ছাত্র ও এক্সচেঞ্জ ভিসা (F, M, J) আবেদনকারীদের জন্য সোশ্যাল মিডিয়া চেক চালু হয়। একই বছরের ডিসেম্বর থেকে H-1B এবং H-4 ভিসায়ও এই নিয়ম কার্যকর হয়। এখন আরো বিস্তৃত ভিসা ক্যাটাগরিতে একই প্রক্রিয়া চালু হচ্ছে।  

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এই পদক্ষেপ মূলত নিরাপত্তা জোরদার করার জন্য নেওয়া হয়েছে। আবেদনকারীদের অনলাইন কার্যক্রম যাচাই করলে সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করা সহজ হবে।  

তবে বিশ্লেষকরা বলছেন, এই নিয়ম আবেদনকারীদের জন্য বাড়তি চাপ তৈরি করবে। অনেকেই মনে করছেন, গোপনীয়তা ও ব্যক্তিগত স্বাধীনতার ওপর এর প্রভাব পড়তে পারে। আবেদনকারীদের অনলাইন কার্যক্রম এখন ভিসা প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে।  

আবেদনকারীদের করণীয় হবে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখা, অনলাইন কার্যক্রমে সতর্ক থাকা এবং ভিসা আবেদন জমা দেওয়ার আগে প্রোফাইল পর্যালোচনা করে নেওয়া।

Logo