মালয়েশিয়া সরকার বিদেশি কর্মীদের ওপর নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। এর ফলে দেশটিতে কর্মরত হাজারো প্রবাসীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকার বলছে, স্থানীয়দের কর্মসংস্থান বাড়ানো এবং আয় বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি কর্মীদের ভিসা পাওয়ার জন্য ন্যূনতম বেতনের সীমা দ্বিগুণ করা হবে। তিনটি ক্যাটাগরিতে কর্মীদের জন্য বেতনসীমা যথাক্রমে ১০ হাজার থেকে ২০ হাজার রিঙ্গিত, ৫ হাজার থেকে ১০ হাজার রিঙ্গিত এবং ৩ হাজার থেকে ৫ হাজার রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। এছাড়া কর্মীদের সর্বোচ্চ পাঁচ বা দশ বছর পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হবে।
ভারতীয় ব্যবসা পরামর্শক সঞ্জীত বলেন, “এটি হঠাৎ করেই ঘোষণা করা হয়েছে। দীর্ঘমেয়াদে এখানে বাড়ি বা গাড়ি কেনার মতো পরিকল্পনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।”
মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ২.১ মিলিয়ন বিদেশি কর্মী রয়েছে, যাদের বেশির ভাগই স্বল্প বেতনের শ্রমিক। তবে প্রায় ১ লাখ ৪০ হাজার উচ্চ বেতনের প্রবাসী অর্থনীতি ও কর রাজস্বে বড় অবদান রাখছে। ২০২৪ সালে তারা প্রায় ৭৫ বিলিয়ন রিঙ্গিত অর্থনীতিতে যুক্ত করেছে এবং ১০০ মিলিয়ন রিঙ্গিত কর দিয়েছে।
যুক্তরাজ্যের নাগরিক থমাস মীড বলেন, “বেতনসীমা হঠাৎ দ্বিগুণ হওয়া অনেকের জন্য ধাক্কা। আমি এখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু এখন অনেকেই অন্য দেশে যাওয়ার কথা ভাবছে।”
সিঙ্গাপুরের উদ্যোক্তা ডগলাস গান মনে করেন, নতুন নিয়ম কোম্পানিগুলোর খরচ বাড়াবে। বিশেষ করে চীনের দ্বিতীয় সারির শহর থেকে আসা প্রকৌশলীদের মতো দক্ষ কর্মীদের আর আনা সম্ভব হবে না। তিনি বলেন, “সরকার যদি শিল্পভেদে আলাদা নীতি নেয় তবে ভালো হবে, blanket approach ব্যবসার জন্য কঠিন হয়ে দাঁড়াবে।”
ইন্দোনেশীয় গেমস ডেভেলপার লিওনার্দো জানান, নতুন নিয়মে তিনি দ্বিতীয় ক্যাটাগরি থেকে তৃতীয় ক্যাটাগরিতে নেমে যাবেন। এতে তার মালয়েশিয়ায় স্থায়ী হওয়ার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
অর্থনীতিবিদ ওয়ান সুহাইমি বলেন, “প্রবাসীদের ওপর সীমাবদ্ধতা আরোপের চেয়ে স্থানীয়দের দক্ষতা বাড়ানোই দীর্ঘমেয়াদে লাভজনক হবে। বেতনসীমা দ্বিগুণ করা মূলত মাঝারি স্তরের ম্যানেজার ও প্রকৌশলীদের ওপর চাপ সৃষ্টি করছে।”
কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠান এফএসজি অ্যাডভাইজরির প্রধান অ্যান্থনি দাস মনে করেন, নীতি বাস্তবায়নের ফলাফল নির্ভর করবে স্থানীয় কর্মীদের দক্ষতা উন্নয়ন ও শিল্পখাতের আধুনিকায়নের ওপর।
logo-1-1740906910.png)