রিমোট ওয়ার্ক এখন বিশ্বজুড়ে কর্মজীবীদের জীবনধারা পাল্টে দিয়েছে। অফিসে না গিয়েও কাজ করার সুযোগ মানুষকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে- কোথায় থাকলে কম খরচে ভালো জীবনযাপন সম্ভব। অনেক দেশ এখন ডিজিটাল নোম্যাডদের আকর্ষণ করতে বিশেষ ভিসা ও সুবিধা দিচ্ছে।
পর্তুগাল:
ইউরোপের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে পর্তুগাল। নিরাপত্তা, আবহাওয়া ও অবকাঠামোতে এগিয়ে থাকা এই দেশ ডিজিটাল নোম্যাডদের জন্য বিশেষ ভিসা চালু করেছে। লিসবন ও পোর্তোতে খরচ কিছুটা বেশি হলেও ছোট শহর ও উপকূলীয় এলাকায় মাসে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ ডলারে স্বাচ্ছন্দ্যে থাকা যায়।
ক্রোয়েশিয়া:
মেডিটেরেনিয়ান অঞ্চলের অন্যতম আকর্ষণীয় দেশ ক্রোয়েশিয়া। এখানে ডিজিটাল নোম্যাড রেসিডেন্স পারমিট পাওয়া যায়, যা এক বছর পর্যন্ত বৈধ। মাসিক খরচ সাধারণত ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৪০০ ডলারের মধ্যে থাকে। স্প্লিট ও জাগরেব শহরে অবকাঠামো ভালো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও বাড়ছে।
থাইল্যান্ড:
ডিজিটাল নোম্যাডদের দীর্ঘদিনের প্রিয় গন্তব্য থাইল্যান্ড। ব্যাংকক ও চিয়াং মাইতে আধুনিক অবকাঠামো, নির্ভরযোগ্য ইন্টারনেট এবং কম খরচে জীবনযাপনের সুযোগ রয়েছে। চিয়াং মাইতে মাসিক খরচ ১,২০০ থেকে ২,০০০ ডলারের মধ্যে থাকে। নতুন দীর্ঘমেয়াদি ভিসা প্রোগ্রামও চালু হয়েছে।
কোস্টারিকা:
প্রাকৃতিক সৌন্দর্য ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে কোস্টারিকা জনপ্রিয় হয়ে উঠেছে। ডিজিটাল নোম্যাড ভিসা এখানে দীর্ঘ সময় থাকার সুযোগ দেয়। মাসিক খরচ প্রায় ২ হাজার থেকে ৩ হাজার ডলার। স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানও ভালো।
এস্তোনিয়া:
ইউরোপের সবচেয়ে ডিজিটালভাবে উন্নত দেশগুলোর একটি এস্তোনিয়া। প্রথম দিকেই তারা ডিজিটাল নোম্যাড ভিসা চালু করেছে। রাজধানী তাল্লিনে মাসিক খরচ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৮০০ ডলার। প্রযুক্তি উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য এখানে স্টার্টআপ ইকোসিস্টেম বড় আকর্ষণ।
মেক্সিকো:
আমেরিকান ডিজিটাল নোম্যাডদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মেক্সিকো। মেক্সিকো সিটি, ওআহাকা ও প্লায়া দেল কারমেনে আন্তর্জাতিক সম্প্রদায় গড়ে উঠেছে। মাসিক খরচ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ ডলার। যুক্তরাষ্ট্রের কাছাকাছি অবস্থান ও বৈচিত্র্যময় সংস্কৃতি এটিকে আরও আকর্ষণীয় করেছে।
জর্জিয়া:
ইউরোপের সবচেয়ে সাশ্রয়ী দেশগুলোর একটি জর্জিয়া। রাজধানী তিবলিসিতে মাসিক খরচ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ ডলার। সহজ ভিসানীতি, ক্যাফে সংস্কৃতি ও স্টার্টআপ পরিবেশের কারণে এখানে ডিজিটাল নোম্যাডদের সংখ্যা বাড়ছে।
logo-1-1740906910.png)