যুক্তরাজ্যে আশ্রয় আবেদন সামান্য কমলেও অবৈধ অনুপ্রবেশ বেড়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫
যুক্তরাজ্যে ২০২৫ সালে আশ্রয় আবেদন সামান্য কমেছে। বিবিসি প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দেশটির হোম অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিসেম্বর পর্যন্ত এক বছরে মোট ১ লাখের কিছু বেশি মানুষ আশ্রয়ের আবেদন করেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ কম।
তবে একই সময়ে ছোট নৌকায় আগমন বেড়েছে। ২০২৫ সালে প্রায় ৪১ হাজার মানুষ ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। যদিও ২০২২ সালের সর্বোচ্চ সংখ্যার তুলনায় তা ৯ শতাংশ কম।
আশ্রয়প্রার্থীদের অস্থায়ীভাবে হোটেলে রাখার সংখ্যা কমেছে। ২০২৫ সালের শেষে ৩০,৬৫৭ জনকে হোটেলে রাখা হয়েছিল, যা গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এ সংখ্যা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ কম।
এদিকে আশ্রয় আবেদন প্রক্রিয়ার ব্যাকলগও কমেছে। টানা চার প্রান্তিকে কমতে কমতে বর্তমানে ৬৪ হাজার ৪২৬ জন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
গত সপ্তাহে ইংলিশ চ্যানেলে আবহাওয়া অনুকূলে থাকায় সীমান্তরক্ষী ও লাইফবোটগুলোতে বিপুল সংখ্যক মানুষকে উদ্ধার করতে দেখা গেছে। রামসগেট এলাকায় তাদের প্রক্রিয়াজাত করে কোচে করে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, নারী ও শিশুদের উপস্থিতি এবার বেশি ছিল।
logo-1-1740906910.png)