Logo
×

Follow Us

ইউরোপ

পোল্যান্ডের বেলারুশ সীমান্তে গোপন ভূগর্ভস্থ টানেলের সন্ধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২

পোল্যান্ডের বেলারুশ সীমান্তে গোপন ভূগর্ভস্থ টানেলের সন্ধান

পোল্যান্ডের সীমান্তরক্ষীরা বেলারুশ সীমান্তে গোপন ভূগর্ভস্থ টানেল আবিষ্কার করেছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রাশিয়া ও বেলারুশ মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞদের দিয়ে এসব টানেল নির্মাণ করিয়েছে, যার মাধ্যমে অবৈধ অভিবাসীদের ইউরোপীয় ইউনিয়নে পাচার করা হচ্ছে।  

২০২৫ সালে পোলিশ সীমান্তরক্ষীরা চারটি এমন টানেল শনাক্ত করে। এর মধ্যে একটি টানেল ছিল অত্যন্ত জটিল কাঠামোর, যেখানে কংক্রিট দিয়ে দেয়াল শক্ত করা হয়েছিল। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের নির্মাণ কৌশল মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছেই বেশি দেখা যায়। একজন সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা অনুমান করেছেন, এতে হামাস বা প্যালেস্টাইন ইসলামিক জিহাদের মতো গোষ্ঠীর বিশেষজ্ঞরা জড়িত থাকতে পারে।

গত বছরের ডিসেম্বরে প্রায় ১৮০ জন অভিবাসী একটি ৬০ মিটার দীর্ঘ টানেল দিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। পোল্যান্ডের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী চেসওয়াফ ম্রোচেক বলেন, “এত উন্নত টানেল খনন করা মানে আমাদের সীমান্ত নিয়ন্ত্রণ এতটাই কার্যকর হয়েছে যে পাচারকারীরা বিশেষজ্ঞ এনে টানেল খনন করতে বাধ্য হয়েছে।”  

বিশ্লেষকরা বলছেন, টানেল ব্যবহার করা হচ্ছে মিনস্ক ও মস্কোর পরিচালিত ‘হাইব্রিড যুদ্ধ’-এর নতুন ধাপ হিসেবে। এর লক্ষ্য ইউরোপকে অস্থিতিশীল করা এবং পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের প্রতি সমর্থন কমাতে বাধ্য করা।  

শুধু টানেল নয়, বেলারুশ এর আগেও নানা অপ্রচলিত পদ্ধতি ব্যবহার করেছে। সীমান্ত এলাকায় বারবার বেলুন উড়িয়ে পোল্যান্ডের আকাশসীমায় উসকানি দেওয়া হয়েছে। এসব বেলুনে কখনো চোরাই সিগারেট বহন করা হয়েছে, আবার কখনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এর ফলে পোল্যান্ডকে সীমান্ত এলাকায় সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখতে হয়েছে। 

Logo