Logo
×

Follow Us

ইউরোপ

তুষারঝড়ে অচল ভিয়েনা বিমানবন্দর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬

তুষারঝড়ে অচল ভিয়েনা বিমানবন্দর

অস্ট্রিয়ায় প্রবল তুষারঝড়ে রাজধানী ভিয়েনার বিমানবন্দর সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। ২০ ফেব্রুয়ারি তুষারঝড়ের কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াতে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফ্লাইট চলাচল কেন্দ্র সব ধরনের ফ্লাইট বন্ধ রাখতে বাধ্য হয়।  

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে ভিয়েনা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। একইভাবে ২৩০টিরও বেশি আগত ফ্লাইট ব্যাহত হয়েছে বা রুট পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের উদ্দেশে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, যাদের ফ্লাইট বিলম্বিত হয়েছে, তারা যেন বিমানবন্দরে না আসেন।  

বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, ওই এলাকায় প্রায় ২০ সেন্টিমিটার বা প্রায় আট ইঞ্চি তুষারপাত হয়েছে। এতে সড়ক ও রেল যোগাযোগও ব্যাহত হয়েছে।

Logo