Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডে স্কিল ভিসার তালিকায় ৪৭টি নতুন পেশা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১

নিউজিল্যান্ডে স্কিল ভিসার তালিকায় ৪৭টি নতুন পেশা

নিউজিল্যান্ড তাদের অভিবাসন নীতি আরো কঠোর ও শ্রমবাজারকেন্দ্রিক করতে বড় পরিবর্তন এনেছে। ২০২৬ সালের ৯ মার্চ থেকে দেশটির ‘অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা’ (AEWV) ব্যবস্থায় নতুন নিয়ম কার্যকর হবে। এর আওতায় ৪৭টি নতুন পেশা যুক্ত হয়েছে জাতীয় পেশার তালিকায় (ন্যাশনাল অকুপেশন লিস্ট বা NOL)। একই সঙ্গে অভিবাসন মজুরি সীমা ঘণ্টায় ৩৫ নিউজিল্যান্ড ডলার নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকায় মূলত দক্ষতার স্তর ১ থেকে ৩-এর পেশাগুলো যুক্ত হয়েছে। এগুলো স্বাস্থ্যসেবা, শিক্ষা, প্রকৌশল, পরিবহন ও প্রযুক্তি খাতের সঙ্গে সম্পর্কিত। পূর্বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অব অকুপেশনস (ANZSCO) ব্যবহার করা হলেও এখন থেকে NOL ব্যবস্থায় আবেদন যাচাই হবে। এই তালিকা প্রতি বছর হালনাগাদ করা হবে, যাতে স্থানীয় শ্রমবাজারের চাহিদা প্রতিফলিত হয়।  

অভিবাসন মজুরি সীমা ২০২৫ সালের জুনের পরিসংখ্যান অনুযায়ী ঘণ্টায় ৩৩.৫৬ ডলার থেকে বাড়িয়ে ৩৫ ডলার করা হয়েছে। এটি ভিসা আবেদনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত, কারণ AEWV-এর আওতায় নিয়োগকর্তাদের কর্মীদের এই মজুরি দিতে হবে। 

নিউজিল্যান্ড সরকার বলছে, এই পরিবর্তন শ্রমবাজারের বাস্তব পরিস্থিতি প্রতিফলিত করছে। দক্ষ কর্মীর ঘাটতি পূরণে নতুন পেশাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে মজুরি সীমা বাড়ানো হয়েছে, যাতে স্থানীয় কর্মীদের সঙ্গে অভিবাসী কর্মীদের মধ্যে প্রতিযোগিতা ভারসাম্যপূর্ণ থাকে।  

নতুন নিয়মে অভিবাসন আবেদনকারীদের জন্য সুযোগ বাড়লেও শর্তও কঠোর হয়েছে। যারা AEWV-এর আওতায় আবেদন করবেন, তাদের নতুন মজুরি সীমা পূরণ করতে হবে। একই সঙ্গে নতুন তালিকায় অন্তর্ভুক্ত পেশাগুলোতে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।

Logo