Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বিশ্বের কোথায় কবে রমজান শুরু হতে পারে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬

বিশ্বের কোথায় কবে রমজান শুরু হতে পারে

পবিত্র রমজান মাসের সূচনা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সৌদি আরবের মক্কায় ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। এর আগে বিকেল ৩টা ১ মিনিটে নতুন চাঁদ ওঠার কথা থাকলেও তা মাত্র কয়েক মিনিট দৃশ্যমান থাকবে। ফলে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা নেই বললেই চলে। তাই সৌদি আরবে রমজান শুরু হওয়ার সম্ভাবনা বেশি বৃহস্পতিবার থেকে।  

সৌদি সুপ্রিম কোর্ট যদি মঙ্গলবার রাতে চাঁদ দেখার প্রমাণ পায়, তবে বুধবার থেকেই রমজান শুরু হতে পারে। তবে সম্ভাবনা খুবই কম। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ সৌদি আরবকে অনুসরণ করে। এশিয়ার দেশগুলোতে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ মঙ্গলবার সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। সিঙ্গাপুর ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার রমজান শুরুর ঘোষণা দিয়েছে। ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোও বৃহস্পতিবার প্রথম রমজান পালনের পূর্বাভাস দিয়েছে।  

ইউরোপীয় কাউন্সিল ফর ফতোয়া অ্যান্ড রিসার্চ (ইসিএফআর) জানিয়েছে, বৃহস্পতিবার হবে রমজানের প্রথম দিন। তাদের মতে, মঙ্গলবার চাঁদ উঠলেও তা খালি চোখে বা যন্ত্রের মাধ্যমে দেখা প্রায় অসম্ভব। একই কারণে তুরস্কও বৃহস্পতিবার রমজান শুরু করার ঘোষণা দিয়েছে।  

উত্তর আমেরিকার ফিকহ কাউন্সিল (এফসিএনএ) এবং ইসলামিক সোসাইটি অব উত্তর আমেরিকা (আইএসএনএ) জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী বুধবার রমজান শুরুর ঘোষণা দিয়েছে। অন্যদিকে আফ্রিকার অধিকাংশ দেশ বৃহস্পতিবার রমজান শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিলও বৃহস্পতিবার রমজান শুরুর ঘোষণা দিয়েছে।

Logo