Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় গিয়ে পড়ালেখা নিষিদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০

যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় গিয়ে পড়ালেখা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় গিয়ে কোনো ধরনের ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। ঢাকায় মার্কিন দূতাবাস ১৫ ফেব্রুয়ারি এক বার্তায় এ তথ্য জানিয়েছে।  

দূতাবাসের বার্তায় বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদান করে এমন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া যাবে না। এমনকি অল্প সময়ের জন্য হলেও ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।  

বি১/বি২ ভিসা মূলত পর্যটন, ব্যবসায়িক সফর বা স্বল্পমেয়াদি ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়। এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হওয়া আইনত অপরাধ হিসেবে গণ্য হবে। দূতাবাস জানিয়েছে, শিক্ষাক্রমে অংশ নিতে হলে শিক্ষার্থী ভিসা (এফ বা এম ক্যাটাগরি) নিতে হবে।  

মার্কিন দূতাবাসের বার্তায় আরও বলা হয়েছে, অনেকেই ভিজিটর ভিসায় গিয়ে স্বল্পমেয়াদি কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করেন। কিন্তু ডিগ্রি বা ক্রেডিট প্রদানকারী কোর্সে ভর্তি হলে তা ভিসার শর্ত ভঙ্গের শামিল। এতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ স্থায়ীভাবে বাতিল হতে পারে।  

বাংলাদেশ থেকে প্রতিবছর হাজারো শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যান। তাদের মধ্যে কেউ কেউ ভিজিটর ভিসায় গিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করেন। দূতাবাসের এই বার্তা মূলত তাদের সতর্ক করার জন্য দেওয়া হয়েছে। 

Logo