আর্জেন্টিনার রাজধানীতে রমজান উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭
পবিত্র রমজান মাসকে বরণ করে নিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইয়ার্সে অবস্থিত কিং ফাহাদ ইসলামিক কালচারাল সেন্টার এক অভিনব উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি আয়োজন করেছে ‘বিশেষ রমজানের প্রস্তুতি’ শীর্ষক একটি কোর্স, যা ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকদের মতে, মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো এবং রমজান মাসের যথাযথ প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা বিশ্বাস করেন, রমজানের সঠিক প্রস্তুতি ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে।
কোর্সে রমজানের ফজিলত, সময় নষ্ট না করার গুরুত্ব এবং মাসটিকে অর্থবহ ও ফলপ্রসূ করার উপায় নিয়ে বৈজ্ঞানিক, সামাজিক ও ইন্টার-অ্যাকটিভ আলোচনা হয়েছে। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যক্রমগুলো প্রাণবন্ত ও ব্যবহারিকভাবে উপস্থাপন করা হয়েছে।
কোর্স কার্যক্রমের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য রাতের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছিল। এতে পুরো আয়োজন আরো আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ হয়ে ওঠে।
প্রবাসে বসবাসরত মুসলিমদের মধ্যে রমজানের প্রস্তুতি ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আর্জেন্টিনার মতো একটি লাতিন আমেরিকান দেশে এ ধরনের আয়োজন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য আধ্যাত্মিক শক্তি ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।
logo-1-1740906910.png)