Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩

মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত

ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশন জানিয়েছে, কারিগরি উন্নয়ন ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ই-ভিসা সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত থাকছে।  

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালীন www.malaysiavisa.imi.gov.my ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ থাকবে। নতুন ভিসা আবেদন গ্রহণ এবং বর্তমানে প্রক্রিয়াধীন থাকা অনুমোদনগুলোও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।  

সিস্টেম উন্নয়ন শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পুনরায় কার্যক্রম চালু করা হবে। তবে এই সময়ের মধ্যে যদি কারো জরুরি সহায়তার প্রয়োজন হয়, তাহলে সরাসরি ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। জরুরি ই-মেইল ঠিকানা: VLN-helpdesk@tridimas.com.my।  

হাইকমিশন সাময়িক এই অসুবিধার জন্য আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে দ্রুত সেবা চালু করার আশ্বাস দিয়েছে।

Logo