Logo
×

Follow Us

এশিয়া

থাইল্যান্ড উপকূলে জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২

থাইল্যান্ড উপকূলে জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

মালয়েশিয়া থেকে কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে একটি জাহাজ ডুবে গেছে। ৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজটিতে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নেভির একটি দল।  

দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম ‘এমভি সিলয়েড এআরসি’। এটি পানামার পতাকাবাহী এবং বাংলাদেশে এর এজেন্ট প্রতিষ্ঠান আলভি লাইন্স বাংলাদেশ। প্রতিষ্ঠানটির অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন জানিয়েছেন, ফুকেট উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি হঠাৎ ৩০ ডিগ্রি কাত হয়ে ডুবে যায়। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল।  

তিনি আরো জানান, জাহাজের ক্যাপ্টেন সেটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। এরপর থাই নেভি নাবিকদের উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নিয়ে যায়। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন এবং কয়েক দিনের মধ্যে দেশে ফিরবেন।  

কী কারণে জাহাজটি ডুবেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তদন্ত চলছে। পানামার পতাকাবাহী এই জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি পোর্ট কেলাং থেকে রওনা দিয়েছিল এবং ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল।  

এই ঘটনায় বাংলাদেশি নাবিকদের নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তবে জাহাজডুবির কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

Logo