Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে হয় উটের কসমেটিক সার্জারিও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৪

সৌদিতে হয় উটের কসমেটিক সার্জারিও

সৌদি আরবের সরকার দেশটিতে উটের পাসপোর্ট তৈরির উদ্যোগ দিয়েছে। আপনি জানেন কী সৌদিতে হয় উটের কসমেটিস সার্জারিও? 

কুকুর, বিড়ালের পাসপোর্টের ব্যাপারে আমরা কমবেশি সবাই জানি। কিন্তু উটের পাসপোর্ট? শুনতে কেমন বেখাপ্পা লাগছে না? শুনতে উদ্ভট লাগলেও উটের পাসপোর্টের বিষয়টি এখন আর অবাস্তব কিছু নয়। সৌদি সরকার শুরু করতে যাচ্ছে সেই প্রকল্প।আর এর পেছনে রয়েছে বেশ কিছু বাস্তব আর যৌক্তিক কারণ।কিন্তু সেই কারণগুলো কী কী?

উটকে ডাকা হয় মরুভূমির জাহাজ। সৌদিতে উটের সংখ্যা ২২ লাখ। এই প্রজেক্টের আওতায় প্রতিটি পাসপোর্টে থাকবে উটের মাইক্রোচিপ, ছবি, নাম, জন্ম তারিখ, বংশ, জেন্ডার এবং সমস্ত স্বাস্থ্য ও টিকাকরণের তথ্য। এমনকি আপনি যদি আপনার মালিকানায় থাকা উটের শরীরে অবৈধ কিছু ইনজেক্ট করে থাকেন, সেই তথ্যও থাকবে সরকারের কাছে।

এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো উটের পালন, বাণিজ্য ও প্রজনন খাতকে আরো আধুনিক ও সুশৃঙ্খল করা। এখন থেকে কোনো উট বিক্রি বা পরিবহন করার সময় তার পাসপোর্ট নম্বর দিয়ে মালিকানা ও পরিচয় নিশ্চিত করা হবে, যা বাজারে স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করবে। এছাড়া, সরকারের ডাটাবেসে সব উটের বয়স, বর্ণ, বংশ ও স্বাস্থ্য তথ্য থাকবে, যা প্রজনন পরিকল্পনা এবং খামার ব্যবস্থাপনা সহজ করবে বলেই ধারণা করা হচ্ছে।

শুধু তাই নয় দেশটির পশু ক্লিনিকগুলোতে এমন সব উটকে চিকিৎসার জন্য আনা হচ্ছে, যেই উটগুলোর চোয়ালের আকৃতি স্বাভাবিক নয়। পায়ের অংশে কোনো অস্বাভাবিকতা থাকলে তারও চিকিৎসা করানো হচ্ছে। দেশটিতে হচ্ছে উটের কসমেটিক সার্জারি।

সৌদি আরবে উটকে শুধু একটি প্রাণী হিসেবে দেখা হয় না। বরং উট দেশটির ঐতিহ্য ও কৃষ্টির অংশ। বিভিন্ন রাজকীয় পরিবারের মর্যাদার বার্তাবাহক এই উট। সুতরাং দেশটিতে উট কোনো হেলাফেলার বিষয় না। বরং এর গুরুত্ব বহুমুখী। আর এসব বিষয় মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

Logo