Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৩১ অভিবাসী ফেরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৪

মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৩১ অভিবাসী ফেরত

মালয়েশিয়া জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৩১ জন বিদেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। তাদের মধ্যে রয়েছেন মিয়ানমারের ৬৫ জন, বাংলাদেশের ৪২ জন, থাইল্যান্ডের ৯ জন, ভারতের ৮ জন, নেপালের ৪ জন, ইরাকের ২ জন এবং ইয়েমেনের ১ জন।  

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং রানতাউ পাঞ্জাং আইসিকিউএস কমপ্লেক্স হয়ে নিজ দেশে পাঠানো হয়েছে। প্রত্যাবাসিত সব বন্দির নাম বিভাগীয় সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।  

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ নিয়মিতভাবে এই বন্দি স্থানান্তর কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে সাজা শেষ করা বন্দিরা দেশে থেকে না যান এবং ডিটেনশন ডিপোতে অতিরিক্ত বন্দির চাপ সৃষ্টি না হয়।  

বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো প্রসঙ্গে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ায় শ্রমবাজারে অনিয়ম ও অবৈধ প্রবেশের কারণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হয়। অনেক সময় শ্রমিকরা বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে প্রবেশ করেন অথবা মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান করেন। এর ফলে তারা আটক হয়ে দেশে ফেরত পাঠানো হয়।  

প্রবাসী পরিবারগুলোর জন্য এই প্রত্যাবাসন বড় ধাক্কা। কারণ, বিদেশে কাজ করে পাঠানো অর্থই তাদের জীবিকার প্রধান উৎস। ফেরত আসা শ্রমিকদের জন্য দেশে পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে।

Logo