Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপ অভিবাসনের খবর

ইউরোপের তিন দেশ ফেরত পাঠাচ্ছে বাংলাদেশিদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৫:৫০

ইউরোপের তিন দেশ ফেরত পাঠাচ্ছে বাংলাদেশিদের

ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসীকে বিশেষ চার্টার ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টায় অভিবাসীদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন। ইনফো মাইগ্র্যান্টসের প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইটটি ইতালির রাজধানী রোম থেকে যাত্রা শুরু করে কেপটাউন ও ইসলামাবাদে যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌঁছায়।

বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় তাদের সহায়তা দেওয়া হয়েছে।

পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের আর্থিক সহায়তাও দেওয়া হবে। ইউরোপ থেকে অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের ফেরত আনার লক্ষ্যে ২০১৭ সালে বাংলাদেশ সরকার ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস বা এসওপি চুক্তি করে। ব্র্যাকের তথ্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। ফলে অবৈধ পথে ইউরোপে গেলেও শেষ পর্যন্ত থাকা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

Logo