ইউরোপ অভিবাসনের খবর
বসনিয়া-হার্জেগোভিনায় বাড়ছে অনিয়মিত সীমান্ত পারাপার, রয়েছেন বাংলাদেশিরাও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৫:১৭
ইউরোপে প্রবেশের পথে বসনিয়া-হার্জেগোভিনায় বাড়ছে অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা, আর এই তালিকায় রয়েছেন বাংলাদেশিরাও ।ইনফো মাইগ্র্যান্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের আশায় অনেক অভিবাসী বসনিয়াকে ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করছেন।
তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকদেরও দেখা যাচ্ছে। উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে অনেকেই দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিচ্ছেন। কিন্তু এই যাত্রায় রয়েছে সীমান্তে বাধা, আটক হওয়া, প্রতারণা এবং মানব পাচারকারীদের ফাঁদে পড়ার ঝুঁকি। অনিয়মিত পথে সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে গিয়ে অনেক অভিবাসীকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
তাই ইউরোপে যাওয়ার পরিকল্পনা থাকলে দালালের প্রলোভনে পড়ে ঝুঁকিপূর্ণ পথে পা না দিতে সতর্ক করা হয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা ভিসা, কাজের অনুমতি ও অভিবাসনসংক্রান্ত তথ্য যাচাই করে বৈধপথে বিদেশে পাড়ি জমাতে পরামর্শ দিচ্ছেন। মনে রাখতে হবে, উন্নত জীবনের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা কখনোই নিরাপদ সিদ্ধান্ত নয়।
logo-1-1740906910.png)