বাংলাদেশে সুইডেনের দূতাবাস সেনজেন ভিসা আবেদনের সিদ্ধান্ত আর নেবে না। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ অক্টোবর থেকে সব সিদ্ধান্ত নেবে সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি।
১ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় সুইডেনের দূতাবাস। এতে বলা হয়েছে, আবেদনকারীদের জন্য প্রক্রিয়ায় কোনো পরিবর্তন হবে না। আগের মতোই ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত নিয়মে আবেদন জমা দিতে হবে।
অর্থাৎ আবেদনকারীদের জন্য নিয়ম একই থাকবে। শুধু সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব চলে যাবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সির হাতে। এতে আবেদনকারীদের সময় বা প্রক্রিয়ায় কোনো বাড়তি জটিলতা তৈরি হবে না।
সুইডেন দূতাবাস জানিয়েছে, সেনজেন ভিসা-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য তাদের প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদনকারীরা আগের মতোই প্রয়োজনীয় নথি জমা দেবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এই পরিবর্তন মূলত প্রশাসনিক। আবেদনকারীদের জন্য এটি বড় কোনো প্রভাব ফেলবে না। তবে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র বদলে যাওয়ায় আবেদনকারীদের ফলাফল আসতে কিছুটা সময় লাগতে পারে।
logo-1-1740906910.png)