মানব পাচার মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নে শীর্ষ আটে সাইপ্রাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১
সাইপ্রাস মানব পাচার মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আট দেশের মধ্যে জায়গা করে নিয়েছে। সম্প্রতি প্রকাশিত ইইউ অ্যান্টি-ট্র্যাফিকিং হাবের প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাসে ভুক্তভোগীদের সীমান্ত-পারের রেফারেলের জন্য পূর্ণাঙ্গ জাতীয় যোগাযোগ কেন্দ্র রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাইপ্রাসে মানব পাচারবিরোধী কার্যক্রম এখন আইন ও প্রশাসনিক কাঠামোর সমন্বয়ে পরিচালিত হচ্ছে। দেশটি বর্তমানে জাতীয় আইন ও প্রক্রিয়াগত কাঠামো পর্যালোচনা করছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ভুক্তভোগীদের প্রাথমিক শনাক্তকরণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থার দায়িত্ব স্পষ্ট করা, শিশু সুরক্ষা, নির্দেশিকা হালনাগাদ এবং বিভিন্ন সেবার মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর।
মানব পাচার মোকাবিলায় সাইপ্রাসে মানসম্মত প্রক্রিয়া চালু হয়েছে। নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময় হচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে। ব্যক্তিগত মামলার সমন্বিত ব্যবস্থাপনা এই রেফারেল ব্যবস্থাকে আরো কার্যকর করেছে।
তবে প্রতিবেদনে কিছু চ্যালেঞ্জও তুলে ধরা হয়েছে। বিভিন্ন কর্তৃপক্ষ ও সংস্থার দায়িত্ব, অগ্রাধিকার ও সক্ষমতার পার্থক্য সমন্বয়কে কঠিন করে তুলছে।
এছাড়া সামনের সারির কর্মীদের জন্য ধারাবাহিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। সব খাতে রেফারেল প্রক্রিয়া একইভাবে বাস্তবায়ন করা জরুরি। সীমিত সম্পদ দিয়ে ক্রমবর্ধমান মামলার সংখ্যা সামলানোও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
সাইপ্রাস মানব পাচার মোকাবিলায় শক্তিশালী কাঠামো তৈরি করেছে। তবে কার্যকর বাস্তবায়ন ও ধারাবাহিক প্রশিক্ষণ ছাড়া এই উদ্যোগ পুরোপুরি সফল হবে না। ইইউর শীর্ষ আটে জায়গা পাওয়া সাইপ্রাসের জন্য বড় অর্জন হলেও সামনে আরো কাজ বাকি।
logo-1-1740906910.png)