সাইপ্রাসে ১২ হাজার গোল্ডেন ভিসা যাচাই করা হচ্ছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬
সাইপ্রাস সরকার ঘোষণা দিয়েছে, তারা গোল্ডেন ভিসা কর্মসূচি আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। দেশটি শেনজেন এলাকায় যোগদানের প্রস্তুতি নিচ্ছে। এ জন্য ২০১৩ সাল থেকে দেওয়া প্রায় ১২ হাজার ভিসা ও পাসপোর্ট এখন বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে।
গত দুই বছরে প্রায় ১ হাজার ৫০০ গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে। তবে পুরনো ভিসাধারীরা এখনো শর্ত পূরণ করছেন কিনা, সেটি যাচাই করা হচ্ছে। অভিবাসন বিষয়ক উপমন্ত্রী নিকোলাস ইয়োয়ানিদেস সংসদ সদস্যদের জানিয়েছেন, শেনজেনে যোগ দিলে এই কর্মসূচি বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তাই আগে থেকেই নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্ত করা হচ্ছে।
সরকার বলছে, গোল্ডেন ভিসার মাধ্যমে আসা অর্থ কোথায় ব্যবহার করা যায়, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষা, প্রতিরক্ষা ও উদ্ভাবন খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ইয়োয়ানিদেস বলেছেন, “আমাদের বিনিয়োগ দরকার, তবে তা নিয়ন্ত্রিত পরিবেশে হতে হবে।”
এছাড়া সরকার একটি নতুন তথ্যপ্রযুক্তি ব্যবস্থা তৈরি করছে। এর মাধ্যমে তৃতীয় দেশের নাগরিকদের সাইপ্রাসে অবস্থানকালীন কার্যক্রম নজরদারি করা যাবে।
logo-1-1740906910.png)