ইউরোপের যে ১০ দেশে পার্টটাইম কাজে বেশি আয় শিক্ষার্থীদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮
ইউরোপ উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য। আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট শর্তে খণ্ডকালীন কাজ করতে পারেন। তবে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টা ও মজুরি দেশভেদে ভিন্ন। কোথায় কত আয় সম্ভব, তা জানা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।
আইসল্যান্ডে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২২ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১৬ থেকে ১৮ ইউরো। মাসে গড়ে আয় হয় প্রায় ১ হাজার ৬০০ ইউরো, যা টাকার হিসাবে প্রায় ২ লাখ ২৬ হাজার।
নরওয়েতে সপ্তাহে ২০ ঘণ্টা কাজের অনুমতি রয়েছে। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১৬ ইউরো। মাসে গড়ে আয় হয় প্রায় ১ হাজার ৪৯০ ইউরো বা ২ লাখ ১০ হাজার টাকা।
আয়ারল্যান্ডে শিক্ষাবর্ষে সপ্তাহে ২০ ঘণ্টা এবং ছুটিতে ৪০ ঘণ্টা কাজ করা যায়। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১৩ ইউরো। মাসে গড়ে আয় হয় প্রায় ১ হাজার ১৭০ ইউরো।
ডেনমার্কে শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১৪ ইউরো। মাসে গড়ে আয় হয় প্রায় ১ হাজার ১৩৮ ইউরো।
যুক্তরাজ্যে অধিকাংশ শিক্ষার্থী সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১২ পাউন্ড বা ১৪ ইউরো। মাসে গড়ে আয় হয় প্রায় ৯৭৭ পাউন্ড বা ১ হাজার ১২৭ ইউরো।
সুইডেনে নির্দিষ্ট কর্মঘণ্টার সীমা নেই। তবে সাধারণত শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করেন। মাসে গড়ে আয় হয় প্রায় ১ হাজার ১১৩ ইউরো।
স্পেনে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ৩০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় প্রায় ৯ ইউরো। মাসে গড়ে আয় হয় প্রায় ১ হাজার ১১১ ইউরো।
জার্মানিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১২ ইউরো। মাসে গড়ে আয় হয় প্রায় ১ হাজার ১১১ ইউরো।
বেলজিয়ামে শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১২ ইউরো। মাসে গড়ে আয় হয় প্রায় ১ হাজার ৫৩ ইউরো।
লুক্সেমবার্গে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ১৫ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় প্রায় ১৮ ইউরো। মাসে গড়ে আয় হয় প্রায় ১ হাজার ৮০ ইউরো।
ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজ করে ভালো আয় করতে পারেন। তবে কাজের সময়সীমা ও মজুরি দেশভেদে ভিন্ন। শিক্ষার্থীদের উচিত পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ ও আয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। এতে পড়াশোনার খরচ সামলানো সহজ হবে এবং ভবিষ্যতের জন্য অভিজ্ঞতাও বাড়বে।
logo-1-1740906910.png)