Logo
×

Follow Us

ইউরোপ

উচ্চশিক্ষার খবর

নিউজিল্যান্ডে বাড়ছে শিক্ষা শেষে কাজের সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৪

নিউজিল্যান্ডে বাড়ছে শিক্ষা শেষে কাজের সুযোগ

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ বাড়াতে আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা সম্প্রসারণ এবং নতুন ছয় মাস মেয়াদি ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’ চালু করা হচ্ছে।

নতুন নিয়মে নির্দিষ্ট শর্ত পূরণ করে নিউজিল্যান্ডে পূর্ণকালীন লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন।

অন্যদিকে, পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা পূরণ করতে না পারা নির্দিষ্ট গ্র্যাজুয়েটরা নিউজিল্যান্ডে অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীন লেভেল ৫ থেকে ৭ পর্যায়ের যোগ্যতাসম্পন্ন কোর্স শেষ করলে নতুন শর্ট-টার্ম ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ভিসায় সর্বোচ্চ ছয় মাস কাজের সুযোগ থাকবে। আবেদনকারীর নিজের জীবনযাপনের খরচ চালানোর জন্য কমপক্ষে ৫ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে এবং শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে।

নতুন ভিসা একবারের বেশি পাওয়া যাবে না, মেয়াদ বাড়ানো যাবে না এবং এর আওতায় নিজস্ব ব্যবসা পরিচালনা বা সঙ্গী ও সন্তানদের জন্য নির্দিষ্ট ডিপেনডেন্ট ভিসার আবেদন করার সুযোগ থাকবে না। নতুন দুই ধরনের ভিসার আবেদন ১৬ নভেম্বর ২০২৬ থেকে নিউজিল্যান্ডের ইমিগ্রেশন অনলাইন ব্যবস্থার মাধ্যমে করা যাবে।

Logo