ইউরোপ অভিবাসনের খবর
আশ্রয় দেওয়া কমাচ্ছে ইউরোপ, বেড়েছে বাংলাদেশিদের আবেদন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৮
আশ্রয় দেওয়া কমাচ্ছে ইউরোপের দেশগুলো। তারপরও কী বাংলাদেশিদের আবেদন কমেছে? চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ও সংশ্লিষ্ট ইইউ দেশগুলোতে আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে।
তবে সামগ্রিকভাবে আবেদন কমলেও বাংলাদেশিদের আবেদন বেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম জানিয়েছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় ৩ লাখ ৩২ হাজার আবেদন জমা পড়েছে, যা ২০২১ সালের পর বছরের প্রথমার্ধে। আর প্রথম ছয় মাসে প্রায় ২০ হাজার বাংলাদেশি ইউরোপে আন্তর্জাতিক সুরক্ষার আবেদন করেছেন, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি।
আবেদনকারীদের সংখ্যার দিক থেকে বাংলাদেশি নাগরিকরা শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে। সবচেয়ে বেশি আবেদন পড়েছে আফগান নাগরিকদের কাছ থেকে। দেশভেদে ফ্রান্সে সবচেয়ে বেশি ৬৯ হাজার আবেদন জমা পড়েছে। এরপরে রয়েছে ইতালি, স্পেন ও জার্মানি। এদিকে চলতি বছরের প্রথমার্ধে ইইউ দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের প্রায় ৩৬ হাজার আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
পরিসংখ্যানে বোঝা যায় বাংলাদেশিদের জন্য ইউরোপ আর আশাবাদী অভিবাসী গন্তব্য থাকছে না।
logo-1-1740906910.png)