Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপ অভিবাসনের খবর

ব্রিটেনে কমছে হোটেলে থাকা আশ্রয়প্রার্থীর সংখ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫

ব্রিটেনে কমছে হোটেলে থাকা আশ্রয়প্রার্থীর সংখ্যা

ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখার ব্যবস্থা দ্রুত কমিয়ে আনার পথে এগোচ্ছে সরকার। সর্বশেষ সরকারি পরিসংখ্যান বলছে, গত এক বছরে হোটেলে থাকা আশ্রয়প্রার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

সরকারের দাবি, আশ্রয়প্রার্থীদের আবাসন ব্যবস্থাপনা আরো কার্যকর করা, পুরোনো আবেদনগুলোর নিষ্পত্তি এবং অভিবাসন নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণেই এই পরিবর্তন এসেছে। তবে বিষয়টি শুধু প্রশাসনিক নয়, ব্রিটিশ রাজনীতিতেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ বিপুলসংখ্যক আশ্রয়প্রার্থীকে সরকারি খরচে হোটেলে রাখার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই সরকারের ওপর চাপ রয়েছে এবং এটি অভিবাসনবিরোধী রাজনৈতিক বিতর্কের অন্যতম প্রধান ইস্যু।

বিশেষ করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশ ঠেকানো নিয়ে সরকারকে বিরোধী দল ও অভিবাসনবিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়তে হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হোটেলে আশ্রয়প্রার্থীদের রাখার প্রয়োজন কমিয়ে আনা তাদের বৃহত্তর অভিবাসন নিয়ন্ত্রণ পরিকল্পনার অংশ।

একই সঙ্গে আশ্রয়ের আবেদন দ্রুত নিষ্পত্তি করার ওপরও জোর দেওয়া হচ্ছে, যাতে দীর্ঘদিন সিদ্ধান্তের অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা কমে। তবে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশের প্রবণতা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। ফলে সরকার একদিকে হোটেলনির্ভর আশ্রয়ব্যবস্থা কমানোর সাফল্য তুলে ধরলেও, অন্যদিকে অবৈধ বা অনিয়মিত অভিবাসন ঠেকানো নিয়ে রাজনৈতিক চাপ অব্যাহত রয়েছে।

ব্রিটিশ সরকারের ভাষ্য, সীমান্ত নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করা, আশ্রয় ব্যবস্থার ওপর চাপ কমানো এবং কর্মক্ষেত্র ও আবাসন ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করাই তাদের বর্তমান অভিবাসন নীতির অন্যতম লক্ষ্য।

Logo