Logo
×

Follow Us

ইউরোপ

রোমে ‘হ্যালো ইতালি’র প্রথম বর্ষপূর্তি, প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মালিক মনজুর, ইতালি

মালিক মনজুর, ইতালি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৫:৫০

রোমে ‘হ্যালো ইতালি’র প্রথম বর্ষপূর্তি, প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ইতালির জনপ্রিয় নিউজ পোর্টাল ‘হ্যালো ইতালি’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাজধানী রোমের বাংলা টাউনের স্থানীয় প্রিন্স অব সিলেট কফি শপে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘হ্যালো ইতালি’র সম্পাদক মেজবাহুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মিনহাজ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি আমিনুর রহমান সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহসভাপতি মাইনুল আলম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রনি, বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম ইতালির সভাপতি আরমান উদ্দিন স্বপন, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি ইতালির সভাপতি এলিম আহমেদ মিঠু ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক প্রচার সম্পাদক খান রবিন, সাবেক আন্তর্জাতিক সম্পাদক সিরাজ পঞ্চায়েত, ইতালি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ খোকন, রোম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি বাহার মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান তুহিন, আমির হোসেন লিটন, শাহীন খলিল কাউসার ও মালিক মঞ্জুর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের সদস্য তারেক আহমেদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি আরিফ আহমেদ আরিফিন, বাংলাদেশ ক্রিকেট ইতালির চেয়ারম্যান ইমন রহমান, সঞ্চারী সঙ্গীতায়নের কর্ণধার সুস্মিতা সুলতানা ও ইফতেখারুল আলম কনক, গ্রেটার সিলেট ইয়াং স্টার ক্লাবের সভাপতি প্রিন্স হাসান আহমেদ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ইফরানসহ ইতালি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়, ইতালিতে বাংলাদেশি কমিউনিটির কার্যক্রম এবং প্রবাসীদের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা প্রবাসীদের সুখ-দুঃখ, সাফল্য ও বিভিন্ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য বাংলা গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

বক্তারা ‘হ্যালো ইতালি’র প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসে বাংলা ভাষার সংবাদমাধ্যমগুলো বাংলাদেশি কমিউনিটির মধ্যে যোগাযোগ ও ঐক্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতালিপ্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা ও বেড়ে ওঠা প্রজন্মদের অর্জন তুলে ধরার পাশাপাশি দেশের সঙ্গে প্রবাসীদের সেতুবন্ধন তৈরিতেও গণমাধ্যমকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

পরে ‘হ্যালো ইতালি’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এছাড়া জনপ্রিয় হ্যালো ইতালি নিউজ স্বাধীন সংবাদ প্রচারে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন সাংবাদিক মিনহাজ হোসেন।

অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Logo