Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপ অভিবাসনের খবর ১৬ আগস্ট ২০২৬

লিবিয়া হয়ে ইউরোপ যেতে বাংলাদেশিরা এশিয়ার শীর্ষে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৪:৪২

লিবিয়া হয়ে ইউরোপ যেতে বাংলাদেশিরা এশিয়ার শীর্ষে

ছবি - এআই দিয়ে বানানো

লিবিয়া হয়ে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যেতে দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে আছে বাংলাদেশের মানুষ। এভাবে বিপজ্জনক পথে যেতে চাওয়া অভিবাসীদের মধ্যে ২৬ শতাংশই বাংলাদেশি। ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট হিসেবে লিবিয়া এখনো অবৈধ অভিবাসীদের প্রথম পছন্দ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে ভূমধ্যসাগরে ১ হাজার ৬৬৮ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ হাজার ৩৫ জন৷ ফলে বোঝা যাচ্ছে এই রুটে বাড়ছে মানুষের মৃত্যুর সংখ্যা।

অতিরিক্ত যাত্রীবোঝাই এবং পুরনো ও ঝুঁকিপূর্ণ নৌকা ব্যবহার, পাশাপাশি সমুদ্রপথের দূরত্ব বেড়ে যাওয়া নৌকাডুবির অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। চলতি বছরের শুরু থেকে জানুয়ারি মাসেই সবচেয়ে বেশি অভিবাসী মারা গেছেন। আইওএমের তথ্য অনুযায়ী, ওই মাসে প্রায় ৪৬০ জনের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ইনফো মাইগ্রেন্টস বাংলার খবরে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সমুদ্রপথে অভিবাসীদের যাত্রা ঠেকানো আগ্রাসী ভূমিকা নিচ্ছে। ফলে সমুদ্রপথে ইউরোপ যাত্রা আরো বিপজ্জনক হয়ে উঠেছে। ইউরোপের উপকূলে পৌঁছাতে পারছেন কম মানুষ। কিন্তু মারা যাচ্ছে অনেক বেশি অবৈধ অভিবাসী।

Logo