Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপ অভিবাসনের খবর ১ আগস্ট ২০২৬

ইউরোপ সীমান্তে অভিবাসীর ঢল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৭:৩৭

ইউরোপ সীমান্তে অভিবাসীর ঢল

ইউরোপে প্রবেশের আশায় আবারো স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল নেমেছে। কোনো যুদ্ধ নয়, নয় কোনো সাম্প্রদায়িক হানাহানি, কেবল অভিবাসীদের ঠেকাতেই সেউতায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

মরক্কো থেকে স্থলপথ ও সাঁতরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কমপক্ষে ৪৮ থেকে ৬০ হাজার মানুষ একসঙ্গে সেউতায় প্রবেশের চেষ্টা করেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন অতিরিক্ত সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। সীমান্তে হুড়োহুড়ি ও সমুদ্রপথে পার হওয়ার সময় বহু হতাহতের ঘটনাও ঘটেছে। 

স্পেন সরকার জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি এখন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে এবং বিপুলসংখ্যক অভিবাসী ইতোমধ্যে স্বেচ্ছায় বা সমন্বিত ব্যবস্থাপনায় মরক্কোতে ফিরে গেছেন। তবে স্থানীয় প্রশাসনের দাবি, এত বড় সংখ্যক মানুষের হঠাৎ প্রবেশে আশ্রয়কেন্দ্র ব্যবস্থা চরম চাপে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ইউরোপজুড়ে অবৈধ অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং মানবিক সংকট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশের চেষ্টা, মানব পাচারকারী চক্রের তৎপরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য; এসবই এই গণঅভিবাসনের অন্যতম কারণ। এদিকে স্পেন ও মরক্কো সীমান্তে নজরদারি আরো জোরদার করার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথভাবে কাজ করছে দুই দেশ।

Logo