ইউরোপের শেনজেন অঞ্চলে ভ্রমণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো শেনজেন ভিসা। এটি মূলত ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য একটি স্বল্পমেয়াদি প্রবেশ অনুমতি, যা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন থাকার সুযোগ দেয়।
শেনজেন ভিসা তিন ধরনের হয়ে থাকে; যথা- সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি এবং এয়ারপোর্ট ট্রানজিট ভিসা। সিঙ্গেল এন্ট্রি ভিসায় একবার প্রবেশ করা যায়, মাল্টিপল এন্ট্রি ভিসায় নির্দিষ্ট মেয়াদে একাধিকবার প্রবেশের সুযোগ থাকে। আর এয়ারপোর্ট ট্রানজিট ভিসা কেবলমাত্র বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট এলাকায় অবস্থানের অনুমতি দেয়, বাইরে যাওয়ার সুযোগ নেই।
কাকে শেনজেন ভিসা নিতে হবে তা নির্ভর করে দেশের নাগরিকত্বের ওপর। ইউরোপীয় ইউনিয়নের বাইরের অনেক দেশের নাগরিকদের জন্য এটি বাধ্যতামূলক। তবে কূটনীতিক, সশস্ত্র বাহিনীর সদস্য, শরণার্থী বা স্কুল ভ্রমণে অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে।
শেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট দেশের কনস্যুলেটে আবেদন জমা দিতে হয়। যদি একাধিক দেশ ভ্রমণের পরিকল্পনা থাকে, তবে যেখানে সবচেয়ে বেশি সময় কাটানো হবে সেই দেশের কনস্যুলেটে আবেদন করতে হবে। সমান সময় থাকলে প্রথম যে দেশে প্রবেশ করবেন, সেই দেশের কনস্যুলেটে আবেদন করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজন বৈধ পাসপোর্ট, ভিসা আবেদন ফরম, ছবি, মেডিকেল ইনস্যুরেন্স, আর্থিক সামর্থ্যের প্রমাণ, থাকার জায়গার নিশ্চয়তা এবং নিজ দেশে ফেরার ইচ্ছার প্রমাণ। এছাড়া আবেদনকারীর আঙুলের ছাপ সংগ্রহ করা হয়।
ভিসার ফি প্রাপ্তবয়স্কদের জন্য ৯০ ইউরো, শিশুদের জন্য কম। কিছু দেশের নাগরিকদের জন্য বিশেষ ছাড় রয়েছে। আবেদন জমা দেওয়ার পর সাধারণত ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হয়, তবে জটিল ক্ষেত্রে সময় ৪৫ দিন পর্যন্ত লাগতে পারে।
যদি আবেদন বাতিল হয়, তবে কারণ জানানো হয় এবং আপিল করার সুযোগ থাকে।
logo-1-1740906910.png)