ইতালিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের যাত্রা শুরু
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৮:২৬
ইতালির রাজধানী রোমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের যাত্রা শুরু হয়েছে। রোমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪ জুলাই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
রোমের হেসিয়েন্ডা ভেন্যুতে আয়োজিত এই অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অলি উদ্দিন শামীম এবং অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, ও ইউ.কে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাইন উদ্দিন আনসার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি পার্লামেন্ট মেম্বার পাওলো চিয়ানি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মোস্তাক আহমেদ, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, রোম ৫ নং পৌরসভার কাউন্সিলর সেক্রেটারি তাতিয়ানা প্রকাচ্চি, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান আশিক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কাউন্সিলর ফয়জুর রহমান, সহসভাপতি আয়েশা চৌধুরী, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমানসহ রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক, সমাজসেবী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।
উদ্বোধন শেষে বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ কনসার্ট অনুষ্ঠিত হয়।
logo-1-1740906910.png)
