Logo
×

Follow Us

ইউরোপ

রোমানিয়ায় মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারীদের জন্য নতুন সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৯:২৫

রোমানিয়ায় মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারীদের জন্য নতুন সুযোগ

রোমানিয়ায় কাজের ভিসা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের জন্য নতুন সুযোগ দিয়েছে দেশটির সরকার।

রোমানিয়ার জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করলে এসব অভিবাসী দেশ না ছেড়েই আবার বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি নবায়নের আবেদন করতে পারবেন। এই সুবিধা পাবেন তারা, যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে কিন্তু রোমানিয়া ছাড়ার কোনো সরকারি নির্দেশ (রিটার্ন ডিসিশন) নেই।

সুবিধা পেতে প্রথমে স্থানীয় ইমিগ্রেশন কার্যালয়ে বর্তমান ঠিকানা নিবন্ধন করতে হবে। এরপর ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বসবাসের অনুমতি বাড়ানোর জন্য আবেদন করতে হবে। এর জন্য নতুন ভিসা নেওয়া বা রোমানিয়ার বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক শ্রমিক রোমানিয়ায় গেছেন। দেশটির বর্ডার পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে কাজের ভিসায় ১১ হাজার ১৩৮ জন বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করেন।

তাই যেসব বাংলাদেশির ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য নতুন এই ব্যবস্থা বৈধ অবস্থায় ফিরে আসার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

Logo