Logo
×

Follow Us

ইউরোপ

সুইডেন দূতাবাসের সতর্কবার্তা: স্টাডি ভিসায় দালালের প্রয়োজন নেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:০৮

সুইডেন দূতাবাসের সতর্কবার্তা: স্টাডি ভিসায় দালালের প্রয়োজন নেই

বাংলাদেশে অবস্থিত সুইডেন দূতাবাস শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে স্পষ্টভাবে জানানো হয়েছে, সুইডেনে পড়াশোনার জন্য স্টাডি রেসিডেন্স পারমিট বা শিক্ষার্থী ভিসার আবেদন করতে কোনো এজেন্ট বা দালালের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই।

দূতাবাস জানিয়েছে, কিছু মহল ভুল তথ্য ছড়িয়ে বলছে যে ভিসা পেতে হলে অবশ্যই এজেন্ট ব্যবহার করতে হবে। কিন্তু এই দাবি সম্পূর্ণ মিথ্যা। শিক্ষার্থীরা নিজেরাই প্রয়োজনীয় নথি প্রস্তুত করে আবেদন করতে পারবেন। কোনো এজেন্ট বা অননুমোদিত মধ্যস্থতাকারীর সাহায্য নেওয়া হলে আবেদনপত্রে ভুল তথ্য যুক্ত হওয়ার আশঙ্কা থাকে। এর ফলে আবেদন বিলম্বিত হতে পারে কিংবা সরাসরি বাতিলও হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সব সময় সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে এবং কেবলমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ওপর নির্ভর করতে হবে। ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন বা জটিলতা থাকলে সরাসরি দূতাবাস বা সুইডেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস নিশ্চিত করেছে, প্রতিটি আবেদন পৃথকভাবে এবং ন্যায্যভাবে মূল্যায়ন করা হয়। তাই দালালের মাধ্যমে আবেদন করলে কোনো বাড়তি সুবিধা পাওয়া যাবে না। বরং এতে শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অনেক সময় দালালরা শিক্ষার্থীদের ভুল তথ্য দিয়ে scripted interview answer বা সাজানো উত্তর সরবরাহ করে। এতে আবেদনকারীর বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় এবং ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে এবং নিজের তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে হবে।

Logo