Logo
×

Follow Us

ইউরোপ

জার্মানিতে হেলমুট শমিট স্কলারশিপ ২০২৭

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:০৫

জার্মানিতে হেলমুট শমিট স্কলারশিপ ২০২৭

জার্মানির বহুল আলোচিত ডিএএডি হেলমুট শমিট স্কলারশিপ ২০২৭-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দিচ্ছে। জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে পরিচালিত এই প্রোগ্রামটি ডিএএডিন আরেক জনপ্রিয় উদ্যোগ ইপোস স্কলারশিপের মতোই বিশ্বব্যাপী পরিচিত।

এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণকারীদের তৈরি করা, যারা নিজ নিজ দেশে গণতান্ত্রিক শাসন, সুশাসন ও টেকসই উন্নয়নে অবদান রাখতে পারবেন।

স্কলারশিপে শিক্ষার্থীরা পাবেন টিউশন ফি মওকুফ, যাতায়াত খরচ, মাসিক ভাতা, স্বাস্থ্যবীমা, গবেষণা ভাতা, আবাসন ভাড়া এবং প্রয়োজনে স্ত্রী/সন্তানের জন্য অতিরিক্ত ভাতা। এছাড়া ছয় মাসের জার্মান ভাষা কোর্সও অন্তর্ভুক্ত রয়েছে।

এক বা দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনার সুযোগ থাকবে। বিষয়গুলোর মধ্যে রয়েছে পাবলিক পলিসি, গুড গভর্ন্যান্স, আন্তর্জাতিক সম্পর্ক, পাবলিক ম্যানেজমেন্ট, সিভিল সোসাইটি, সোশ্যাল প্রোটেকশন, শান্তি ও সংঘাত অধ্যয়ন, উন্নয়ন ও সামাজিক অর্থনৈতিক নীতি।

শিক্ষার্থীরা সর্বোচ্চ দুটি মাস্টার্স কোর্সে আবেদন করতে পারবেন। এর মধ্যে রয়েছে:

- ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস বন-রাইন-সিগ: সোশ্যাল প্রোটেকশন

- ইউনিভার্সিটি অব ডুইসবুর্গ-এসেন: ডেভেলপমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স

- উইলি ব্র্যান্ডট স্কুল অব পাবলিক পলিসি, ইউনিভার্সিটি অব এরফুর্ট: পাবলিক পলিসি

- ইউনিভার্সিটি অব মাগডেবার্গ: পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ

- ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস ওসনাব্রুক: ম্যানেজমেন্ট ইন ননপ্রফিট অর্গানাইজেশনস

- ইউনিভার্সিটি অব পাসাউ: ডেভেলপমেন্ট স্টাডিজ

- ইউনিভার্সিটি অব পাসাউ: গভর্ন্যান্স অ্যান্ড পাবলিক পলিসি

আবেদনকারীদের অবশ্যই সামাজিক বিজ্ঞান, আইন, অর্থনীতি, পাবলিক পলিসি বা প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করতে হবে। বয়সসীমা নেই। আবেদন ইংরেজি বা জার্মান ভাষায় জমা দিতে হবে।

আবেদন ফর্ম, মোটিভেশন লেটার, সিভি (ইউরোপাস ফরম্যাট), বিশ্ববিদ্যালয়ের সনদপত্র, ট্রান্সক্রিপ্ট, রেফারেন্স লেটার, ইংরেজি দক্ষতার প্রমাণ এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতার নথি জমা দিতে হবে।

প্রার্থীদের সর্বোচ্চ দুটি মাস্টার্স কোর্সে আবেদন করার সুযোগ থাকবে। একই মোটিভেশন লেটারে কোর্সের পছন্দ ও প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করতে হবে। আবেদন সরাসরি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে।

Logo