Logo
×

Follow Us

ইউরোপ

শেনজেন ভিসা আবেদন নিয়ে কঠোর সতর্কবার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:০৯

শেনজেন ভিসা আবেদন নিয়ে কঠোর সতর্কবার্তা

শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ও হাইকমিশনগুলো ঢাকায় অবস্থানরত বাংলাদেশি আবেদনকারীদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা জারি করেছে। ১৮ মে প্রকাশিত এই যৌথ বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে, শেনজেন ভিসার জন্য আবেদন করার সময় কোনো ধরনের জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে সেই আবেদন সরাসরি বাতিল করা হবে। 

দূতাবাসগুলো আবেদনকারীদের উদ্দেশ্যে বিশেষভাবে উল্লেখ করেছে, ভিসা আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল এবং অপরিবর্তিত প্রকৃত কাগজপত্র জমা দিতে হবে। কোনো অসচ্ছতা বা ভুয়া নথি ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। 

ইউরোপে গমনেচ্ছু বাংলাদেশি আবেদনকারীদের মধ্যে জালিয়াতির প্রবণতা রোধ করতেই এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু আবেদনকারীর ভুয়া নথি জমা দেওয়ার ঘটনা ধরা পড়ায় শেনজেনভুক্ত দেশগুলো একযোগে এই সতর্কবার্তা দিয়েছে। এর মাধ্যমে আবেদনকারীদের সতর্ক করা হচ্ছে যেন তারা কোনোভাবেই ভিসা প্রক্রিয়ায় অসততা না করেন। 

দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল। আবেদনকারীদের উচিত সঠিক তথ্য ও বৈধ নথি জমা দেওয়া। ভুয়া নথি জমা দিলে শুধু আবেদন বাতিলই নয়, ভবিষ্যতে ভিসা পাওয়ার সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হতে পারে। 

এই সতর্কবার্তা বাংলাদেশি আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ইউরোপে ভ্রমণ বা পড়াশোনার জন্য শেনজেন ভিসা অত্যন্ত প্রয়োজনীয়। তাই আবেদনকারীদের সতর্ক থাকতে হবে এবং সঠিক নথি জমা দিতে হবে। অন্যথায় তাঁদের স্বপ্ন ভেস্তে যেতে পারে।

Logo