স্কলারশিপ আপডেট, ৬ মে,২০২৬
মনোবিজ্ঞানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৪:৪৯
ইউরোপীয় ইউনিয়ন অর্থায়িত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক মাস্টার্স প্রোগ্রামের জন্য ইরাসমাস মুন্ডাস WOP-P স্কলারশিপের ঘোষণা দিয়েছে।এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যোগ্য শিক্ষার্থীরা Work, Organizational and Personnel Psychology সংক্ষেপে (WOP-P) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি করতে পারবেন।
এই প্রোগ্রামটি দুই বছর মেয়াদি এবং এটি ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে পরিচালিত হয়। সবচেয়ে বড় বিষয় হলো—শিক্ষার্থীদের অন্তত দুইটি ইউরোপীয় দেশে পড়াশোনা করতে হবে, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বহুসাংস্কৃতিক শিক্ষা অর্জন করতে পারেন।এই স্কলারশিপ শুধু পড়াশোনার সুযোগই নয়, বরং সম্পূর্ণ ফান্ডেড একটি প্যাকেজ।এখানে শিক্ষার্থীরা ১,০০০ ইউরো মাসিক ভাতা,সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ,ভ্রমণ খরচের সহায়তা
এবং স্বাস্থ্যবিমা সুবিধা পাবেন।
এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও সাংগঠনিক মনোবিজ্ঞানে দক্ষ পেশাজীবী তৈরি করা। ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে গবেষণা প্রতিষ্ঠান, এনজিও এবং আন্তর্জাতিক কর্পোরেট সেক্টরে কাজ করার সুযোগ পান।
আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী হতে হবে, ইংরেজিতে অন্তত B2 লেভেলের দক্ষতা থাকতে হবে, ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে, এবং গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি একটি শক্তিশালী মোটিভেশন লেটার এবং স্পষ্ট ক্যারিয়ার লক্ষ্য থাকা জরুরি।আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—যারা আগে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছেন,তারা পুনরায় আবেদন করতে পারবেন না।আবেদনের শেষ তারিখ ১০ মে,২০২৬ পর্যন্ত।
logo-1-1740906910.png)