Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

লক্ষাধিক ভিসা বাতিল, আমেরিকা প্রবাসীদের উদ্বেগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৯:৪২

লক্ষাধিক ভিসা বাতিল, আমেরিকা প্রবাসীদের উদ্বেগ

২০২৫ সালে এক লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট উদ্বেগের কারণ দেখিয়ে এই ভিসাগুলো বাতিল করা হয়েছে। দ্য পাই নিউজের খবরে বলা হয়েছে, বাতিল হওয়া ভিসার সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ, যা আন্তর্জাতিক অভিবাসন ও শিক্ষা খাতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, বাতিল হওয়া ভিসার মধ্যে পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিশেষ কর্মী ভিসা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ বাতিল হয়েছে আইন লঙ্ঘন, অপরাধমূলক কর্মকাণ্ড বা নিরাপত্তা ঝুঁকির অভিযোগে।

বিশেষ করে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হামলা, চুরি, মাদক সংশ্লিষ্ট অপরাধ ও জালিয়াতির অভিযোগে জড়িত ব্যক্তিদের ভিসা বাতিল করা হয়েছে। প্রায় আট হাজার শিক্ষার্থী ভিসা এবং আড়াই হাজার বিশেষ ভিসা বাতিল করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে।

যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা, কাজ বা স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, তাদের ভিসা প্রক্রিয়া আরো কঠিন হয়ে উঠছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা আশঙ্কা করছেন, সামান্য আইনি জটিলতা বা প্রশাসনিক ভুলের কারণেও ভিসা ঝুঁকিতে পড়তে পারে।

তবে মার্কিন প্রশাসনের দাবি, এই কঠোরতা দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই প্রয়োজনীয়। তাদের ভাষায়, যারা আইন মেনে চলেন এবং নিয়মের মধ্যে থাকেন, তাদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ নয়।

Logo