Logo
×

Follow Us

শিক্ষা

উচ্চশিক্ষার খবর

আমেরিকায় স্টাডি ভিসা দ্রুত করার তাগিদ সিনেটরদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২১:০৩

আমেরিকায় স্টাডি ভিসা দ্রুত করার তাগিদ সিনেটরদের

শিক্ষার্থীদের স্টাডি ভিসা প্রসেসিং আরো দ্রুত করার দাবিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে চিঠি দিয়েছেন ৩০ জন সিনেটর। ক্যালিফোর্নিয়ার সিনেটর আলেক্স প্যাডিলার নেতৃত্বে লেখা এই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে পিক ভিসা অ্যাপ্লিকেশন সিজনে অনেক শিক্ষার্থী ও স্কলার সময়মতো ভিসা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। 

সিনেটররা জানিয়েছেন, বিভিন্ন দূতাবাস ও কনস্যুলেট থেকে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে যে, ক্লাস শুরুর আগে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর মতো সময়মতো অ্যাপয়েন্টমেন্ট অনেক শিক্ষার্থীর জন্যই পাওয়া যাচ্ছে না। 

তাই তারা শুধু দ্রুত ভিসা প্রসেসিং নয়, যাচাই করা এবং আগে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা রিটার্নিং শিক্ষার্থীদের জন্য ইন্টারভিউ ওয়েভার আরো সহজ করারও দাবি জানিয়েছেন। 

সিনেটরদের এই দাবি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ২০২৬ সালের ফল সেমিস্টারের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি নিচ্ছে।

Institute of International Education বা IIE-এর তথ্য অনুযায়ী, ৬৩ শতাংশ মার্কিন প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা করছে। 

চলতি সময়ে বিশ্বকাপের দর্শনার্থীদের ভিসা প্রসেসিংকে অগ্রাধিকার দেওয়ার কারণে শিক্ষার্থীদের আবেদন পিছিয়ে পড়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এর সঙ্গে গত বছর স্টাডি ভিসা আবেদনকারীদের জন্য অনলাইন ভেটিং বাড়ানো হয়, যা ভিসা প্রসেসিংয়ের সময় আরো দীর্ঘ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Logo