Logo
×

Follow Us

অন্যান্য

উচ্চশিক্ষার আপডেট

কানাডায় ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট কমে উদ্বেগজনক পর্যায়ে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৪:৪৪

কানাডায় ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট কমে উদ্বেগজনক পর্যায়ে

কানাডায় ইংরেজি ও ফরাসি ভাষা শেখার জন্য বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ২০২৫ সালে ১৩ শতাংশ কমেছে। একই সময়ে শিক্ষার্থীদের মোট পড়াশোনার সময় বা ‘স্টুডেন্ট উইক’ কমেছে ১৯ শতাংশ।

কানাডায় ভাষা শিক্ষা খাতের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার ১৬০টি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানে ৮২ হাজারেরও কম শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ২০২৪ সালেও শিক্ষার্থীর সংখ্যা ১৫ শতাংশ কমেছিল। 

ল্যাঙ্গুয়েজেস কানাডার নির্বাহী পরিচালক গনজালো পেরাল্টা পরিস্থিতিকে ‘সংকটপূর্ণ উল্লেখ করে বলেন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি কানাডা সরকারের কঠোর অভিবাসন ও ভিসা নীতিই শিক্ষার্থী কমার প্রধান কারণ। 

২০২৪ সালের জানুয়ারিতে স্টাডি পারমিট ক্যাপ চালুর পর ভিসা অনুমোদন আরো কঠিন হয়েছে এবং গত বছর স্টাডি পারমিট অনুমোদনের হার ৩৬ শতাংশে নেমে আসে। শিক্ষার্থী কমে যাওয়ায় কিছু ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান কার্যক্রম সংকুচিত করতে বা বন্ধ করতে বাধ্য হয়েছে।

এদিকে ভাষা কোর্স শেষে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে আলাদা স্টাডি পারমিটের প্রয়োজন হওয়ায় প্রচলিত ‘পাথওয়ে’ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট সংগঠন বলছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ ফিরিয়ে আনতে ভিসা ও নীতিগত জটিলতা কমানোর পাশাপাশি শিক্ষার মান ও নতুন দেশের শিক্ষার্থী আকর্ষণে বিনিয়োগ বাড়াতে হবে।

Logo