Logo
×

Follow Us

শিক্ষা

উচ্চশিক্ষা আপডেট ১৫ আগস্ট ২০২৬

চিভনিং স্কলারশিপে যেভাবে করবেন আবেদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৬:১১

চিভনিং স্কলারশিপে যেভাবে করবেন আবেদন

যুক্তরাজ্যে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এক বছরের মাস্টার্স করার জন্য মর্যাদাপূর্ণ চিভনিং স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। বাংলাদেশসহ যোগ্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এটি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত একটি স্কলারশিপ, যার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে এক বছরের মাস্টার্স করার সুযোগ পান। 

আবেদনের জন্য প্রথমে চিভনিংয়ের অনলাইন আবেদন পোর্টালে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং ই-মেইল ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর eligibility checker-এর মাধ্যমে নিজের যোগ্যতা যাচাই করে অনলাইন ফরম পূরণ করতে হবে।

আবেদনে ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত তথ্যের পাশাপাশি নেতৃত্বের অভিজ্ঞতা, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা এবং যুক্তরাজ্যে পড়াশোনা শেষে নিজ দেশে কী ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে চান- এসব বিষয় তুলে ধরতে হবে। একই সঙ্গে পছন্দের তিনটি যোগ্য এক বছরের মাস্টার্স কোর্স নির্বাচন করতে হবে।

চিভনিংয়ের আবেদন প্রক্রিয়ায় দুইজন রেফারির নাম ও যোগাযোগের তথ্য দিতে হয়। পরবর্তী ধাপে নির্বাচিত হলে রেফারেন্স লেটার এবং স্নাতক ডিগ্রির সনদসহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। 

২০২৭-২৮ শিক্ষাবর্ষের আবেদন ৪ আগস্ট ২০২৬ শুরু হয়েছে এবং আবেদন জমা দেওয়ার শেষ সময় ৬ অক্টোবর ২০২৬, বাংলাদেশ সময় বিকেল ৫টা। এরপর আবেদন যাচাই ও বাছাই শেষে ফেব্রুয়ারি ২০২৭ থেকে সাক্ষাৎকারের জন্য প্রার্থী বাছাই শুরু হবে।সাক্ষাৎকার মার্চ-এপ্রিল ২০২৭ সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সফলদের ফল প্রকাশ শুরু হবে জুন ২০২৭ থেকে। নির্বাচিত শিক্ষার্থীদের সেপ্টেম্বর/অক্টোবর ২০২৭ থেকে যুক্তরাজ্যে পড়াশোনা শুরু করার কথা। 

তবে আবেদন করার আগে যোগ্যতার শর্তগুলো ভালোভাবে যাচাই করা জরুরি। চিভনিং শুধু টিউশন ফি নয়, নির্বাচিত শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ স্কলারশিপ সুবিধা দেয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, চিভনিং আবেদন বিনামূল্যে করা যায় এবং আবেদনপত্রের উত্তর নিজের ভাষায় লিখতে হবে। চিভনিং কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন তৈরিতে AI দিয়ে উত্তর তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ।

Logo