Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে বাংলাদেশ স্কুলের এসএসসি পাসের হার ৯১.৬৭%

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ২০:৪১

বাহরাইনে বাংলাদেশ স্কুলের এসএসসি পাসের হার ৯১.৬৭%

বাহরাইনের মানামায় বাংলাদেশ স্কুলের এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৯১.৬৭%। এ বছর এই কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৬০ জন। পাস করেছে ৫৫ জন।

জিপিএ ফাইভ পেয়েছে তিনজন। বিজ্ঞান বিভাগ থেকে দুইজন আর কমার্স থেকে একজন। এবারের পরীক্ষায় বাহরাইনের মানামা কেন্দ্র থেকে ফেইল করেছে পাঁচজন।

কমার্স থেকে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী সাহারা ইসলাম তাইফা মাইগ্রেশন কনসার্নকে জানিয়েছেন, তিনি তার ফলাফলে সন্তুষ্ট। তার মা ও বাবা দুইজনই খুব খুশি।

পরীক্ষার সময়ে তিনি নিয়মিত পড়াশোনা করেছেন। সময় নষ্ট করেননি। ভোর রাত ৪টায় উঠে তিনি পড়াশোনা শুরু করতেন। তার বড় বোন তাকে পড়াশোনায় সহযোগিতা করেছেন।

তাইফা জানিয়েছেন, পড়াশোনায় স্কুল শিক্ষকদের গাইডলাইন ভালো ফলাফলে সাহায্য করেছে। অ্যাকাউন্টিং সাবজেক্টটি তার ভালো লাগে, তাই ভবিষ্যতে এই সাবজেক্টে পড়ার ইচ্ছার কথা জানিয়েছেন তাইফা।  

তাইফার মা রুমা আক্তার জানান, তার মেয়ে পরীক্ষার সময় ভীষণ মনোযোগী ছিল। ফলাফলে তার বাবাও ভীষণ খুশি। দেশ থেকে সব আত্মীয়স্বজন ফোন করে তাইফাকে শুভেচ্ছা জানিয়েছে। 

Logo