Logo
×

Follow Us

অন্যান্য

চিভনিং স্কলারশিপের আবেদন শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৬:৪১

চিভনিং স্কলারশিপের আবেদন শুরু

চিভনিং স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। কিন্তু এই স্কলারশিপের আবেদনের শর্ত কী? কী সুবিধাই বা পাওয়া যাবে? 

২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য ব্রিটিশ সরকারের জনপ্রিয় চিভনিং স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ থেকেও এই স্কলারশিপে আবেদন করা যাচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, অর্থাৎ নির্বাচিত শিক্ষার্থীরা ব্রিটেনে মাস্টার্স করার পাশাপাশি টিউশন ফি, যাতায়াত খরচ, মাসিক খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের জন্য আর্থিক সহায়তা পাবেন। তবে আবেদন করার আগে কিছু যোগ্যতা থাকা খুবই গুরুত্বপূর্ণ।

আবেদনকারীকে চিভনিংয়ের তালিকাভুক্ত দেশের নাগরিক হতে হবে এবং অন্তত দুই বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনার্স শেষ করার এবং অ্যাপ্লিকেশন ডেডলাইনের মধ্যে অন্তত দুই বছর পার হতে হবে। আবেদন করার সময় ব্রিটেনের তিনটি মাস্টার্স কোর্স বেছে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অন্তত একটি কোর্স থেকে আনকন্ডিশনাল অফার লেটার পেতে হবে।

এছাড়া স্কলারশিপ শেষ হওয়ার পর অন্তত দুই বছর পর নিজে দেশে ফিরে যাওয়ার অঙ্গীকার করতে হবে। আবেদন প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইনভিত্তিক। চিভনিংয়ের অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে যাবতীয় বিস্তারিত তথ্য দিতে হবে। এর পাশাপাশি দুইজন রেফারেন্সের তথ্য দিতে হবে।

একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি, আবেদনের এসেতে অবশ্যই নিজের অভিজ্ঞতা, চিন্তা ও ভাষায় লিখতে হবে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের চিভনিংয়ের আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬, সকাল ১১ট। 

Logo