Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

উচ্চশিক্ষার আপডেট ২ আগস্ট ২০২৬

আমেরিকার স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, যা জানা জরুরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৯:১৪

আমেরিকার স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, যা জানা জরুরি

যেসব শিক্ষার্থী আমেরিকায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, তাদের অবশ্যই এফ-ওয়ান স্টুডেন্ট ভিসার আবেদন করার আগে নতুন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিতে হবে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য নিয়ে। এখন ডিএস-১৬০ ফর্মে গত ৫ বছরে ব্যবহার করা সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। শুধু ফেসবুক বা ইনস্টাগ্রাম নয়, ইউটিউব, এক্স, পিনটারেস্টসহ ব্যবহৃত অন্যান্য অ্যাকাউন্টও উল্লেখ করতে হবে। এমনকি অ্যানোনিমাস বা ডিলিট করা অ্যাকাউন্ট থাকলেও তা গোপন না করাই নিরাপদ। কারণ ভিসা কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্যের স্বচ্ছতা ও সত্যতা যাচাই করে।

এছাড়া, ভিসা সাক্ষাৎকারের আগে বা পরে যদি দূতাবাস অতিরিক্ত কোনো তথ্য বা নথি চায়, তাহলে যে ই-মেইল দিয়ে ভিসার আবেদন করেছেন, সেই একই ই-মেইল ব্যবহার করে উত্তর পাঠানো উচিত।এতে পরিচয় যাচাই সহজ হবে এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমবে।

অনেক আবেদনকারী কল সেন্টারে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় পড়েন। এমন পরিস্থিতিতে ইউএস ট্রাভেল ডকসের লাইভ চ্যাট ব্যবহার করা একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হয়। সেখানে সরাসরি প্রতিনিধির সঙ্গে কথা বলে সাক্ষাৎকার, অ্যাপয়েন্টমেন্ট, নথিপত্র বা অন্যান্য সমস্যা সম্পর্কে দ্রুত সহায়তা নেওয়া যায়। পাশাপাশি কথোপকথনের লিখিত রেকর্ডও সংরক্ষিত থাকে।

তাই আমেরিকার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার আগে সব তথ্য সঠিকভাবে যাচাই করা, কোনো তথ্য গোপন না করা এবং নির্ধারিত নিয়ম মেনেই আবেদন সম্পন্ন করা উচিত। এতে ভিসা প্রক্রিয়া অনেকটাই সহজ ও স্বচ্ছ হয়।

Logo