যুক্তরাষ্ট্রে ফিরতে শিক্ষার্থীদের তাগিদ, ১৫ সেপ্টেম্বর থেকে ভিসার নতুন নিয়ম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৬:০৩
আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ক্যাম্পাসে ফিরে আসার পরামর্শ দিয়েছে। কারণ ওই দিন থেকেই দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস (D/S)’ ব্যবস্থা বাতিল করে ‘ফিক্সড টাইম পিরিয়ড অব অ্যাডমিশন’ নীতি চালু করতে যাচ্ছে। এতে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার নিয়মে বড় পরিবর্তন আসবে।
দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্রে ফিরতে পারলে ভিসা ও অভিবাসনসংক্রান্ত জটিলতা এড়ানো সহজ হবে। নতুন নীতিতে শিক্ষার্থীরা আর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে থাকতে পারবেন না। নির্ধারিত সময়ের বেশি থাকতে হলে ইউএসসিআইএস (USCIS)-এর অনুমোদন নিতে হবে।
এছাড়া পড়াশোনা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকার গ্রেস পিরিয়ড ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবর্তন, বিষয় পরিবর্তন এবং ভিসা স্ট্যাটাসের ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের দ্রুত ফিরে এসে নিজ নিজ আন্তর্জাতিক শিক্ষার্থী অফিসের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।
logo-1-1740906910.png)