Logo
×

Follow Us

শিক্ষা

উচ্চশিক্ষার খবর ২৭ জুলাই ২০২৬

বিশ্বের সেরা শিক্ষার্থী নগরী সিউল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:২৫

বিশ্বের সেরা শিক্ষার্থী নগরী সিউল

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল আবারো বিশ্বের সেরা শিক্ষার্থী নগরীর স্বীকৃতি পেয়েছে। ব্রিটিশ উচ্চশিক্ষা মূল্যায়ন প্রতিষ্ঠান কিউএস প্রকাশিত বেস্ট স্টুডেন্ট সিটিজ ২০২৭ র‌্যাঙ্কিংয়ে টানা দ্বিতীয় বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে শহরটি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানের টোকিও এবং তৃতীয় স্থানে আছে যুক্তরাজ্যের লন্ডন। 

কিউএস জানিয়েছে, বিশ্বের বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়ের মান, চাকরির সুযোগ, শিক্ষার্থীদের জীবনযাত্রা, নিরাপত্তা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপস্থিতি এবং বসবাসের পরিবেশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে এ র‌্যাঙ্কিং করা হয়েছে। এসব ক্ষেত্রেই সিউল ধারাবাহিকভাবে ভালো ফল করেছে। 

বিশেষজ্ঞদের মতে, সিউলের জনপ্রিয়তা শুধু রাজধানীকেন্দ্রিক নয়; দক্ষিণ কোরিয়ার অন্যান্য শহরও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে। এবার প্রথমবারের মতো দেশটির ডেজন ও গওয়াংজুসহ মোট পাঁচটি কোরিয়ান শহর কিউএসের তালিকায় জায়গা পেয়েছে। এতে আন্তর্জাতিক শিক্ষার কেন্দ্র হিসেবে দক্ষিণ কোরিয়ার অবস্থান আরো শক্তিশালী হয়েছে। 

সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ কোরিয়া বিদেশি শিক্ষার্থী বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা, উন্নত গবেষণার সুযোগ, প্রযুক্তিনির্ভর পরিবেশ এবং বৈশ্বিক চাকরির বাজারে ভালো সম্ভাবনার কারণে দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে এশিয়ার শিক্ষার্থীদের জন্য সিউল এখন উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। 

Logo