Logo
×

Follow Us

অন্যান্য

উচ্চশিক্ষার খবর ২৬ জুলাই ২০২৬

বাংলাদেশিদের জন্য আমেরিকার হামফ্রে ফেলোশিপের আবেদন শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৭:২৬

বাংলাদেশিদের জন্য আমেরিকার হামফ্রে ফেলোশিপের আবেদন শুরু

আমেরিকা সরকারের মর্যাদাপূর্ণ হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপের ২০২৭-২৮ শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি ও এনজিও খাতে কর্মরত অভিজ্ঞ পেশাজীবীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

ফুলব্রাইট কর্মসূচির আওতায় পরিচালিত এই প্রায় ১০ মাসের নন-ডিগ্রি ফেলোশিপে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ মিলবে। নির্বাচিত ফেলোরা সম্পূর্ণ টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, বিমান ভাড়া, স্বাস্থ্যবীমা, বই ও কম্পিউটার ভাতা, প্রয়োজন হলে ইংরেজি ভাষা প্রশিক্ষণ এবং বিভিন্ন পেশাগত উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগসহ নানা সুবিধা পাবেন। জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ মধ্য-পর্যায়ের পেশাজীবীদের জন্য এটি যুক্তরাষ্ট্রে দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের অন্যতম বড় সুযোগ হিসেবে বিবেচিত হয়। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ ১৩ আগস্ট ২০২৬।

Logo