উচ্চশিক্ষার খবর ২২ জুলাই ২০২৬
ভিসা কড়াকড়ির পরও স্টাডি ভিসা দেওয়ার শীর্ষে যুক্তরাজ্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৫:১৯
কঠোর অভিবাসন নীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নতুন বিধিনিষেধ থাকা সত্ত্বেও ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসা ইস্যু করেছে যুক্তরাজ্য। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, অন্যান্য জনপ্রিয় গন্তব্য দেশগুলোর তুলনায় যুক্তরাজ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
পাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাজ্য প্রায় ৪ লাখ ৩৭ হাজার স্টাডি ভিসা ইস্যু করেছে। এই সংখ্যায় দেশটি কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে। যদিও ডিপেনডেন্ট ভিসার ওপর বিধিনিষেধ আরোপের ফলে মোট আবেদন আগের তুলনায় কমেছে, তবুও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের চাহিদা শক্তিশালী রয়েছে। আরো বলা হয়েছে, কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরো কঠোর হওয়ায় অনেক শিক্ষার্থী বিকল্প হিসেবে যুক্তরাজ্যকে বেছে নিচ্ছেন। একই সঙ্গে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্বমানের শিক্ষা, গবেষণার সুযোগ এবং স্নাতক শেষের পর কাজের সুযোগও শিক্ষার্থীদের আকৃষ্ট করছে।
তবে যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাত এখনো কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কমে যাওয়ায় অনেক বিশ্ববিদ্যালয় আর্থিক চাপের মধ্যে রয়েছে।
logo-1-1740906910.png)