অস্ট্রেলিয়ার তাসমানিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার নতুন দিগন্ত খুলে দিয়েছে। ইউনিভার্সিটি অব তাসমানিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিশ্বমানের ডিগ্রি, বাস্তব শিল্প অভিজ্ঞতা এবং স্নাতকোত্তর শেষে দীর্ঘমেয়াদি কাজের সুযোগ দিচ্ছে।
তাসমানিয়ার আঞ্চলিক মর্যাদার কারণে স্নাতক ও মাস্টার্স শিক্ষার্থীরা সর্বোচ্চ চার বছর এবং পিএইচডি শিক্ষার্থীরা পাঁচ বছর পর্যন্ত পোস্ট-স্টাডি ওয়ার্ক রাইটস পাবেন। এতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় থেকে কাজ করার সুযোগ পাবেন।
সিডনি ও মেলবোর্নের তুলনায় তাসমানিয়ায় জীবনযাত্রার খরচ অনেক কম। এখানে সহজে আবাসন পাওয়া যায় এবং দৈনন্দিন খরচও তুলনামূলকভাবে কম। ফলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আর্থিকভাবে স্বস্তি পান।
২০২৫ সালের শ্রমবাজার জরিপ অনুযায়ী, বাংলাদেশি স্নাতকদের মধ্যে ৮৯.৩ শতাংশ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এর মধ্যে ৪৫ শতাংশ পূর্ণকালীন চাকরিতে যুক্ত হয়েছেন। পূর্ণকালীন চাকরির গড় বেতন বছরে প্রায় ৮৬ হাজার ৩০০ অস্ট্রেলিয়ান ডলার।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ে বৃত্তি দেওয়া হয়, যা পড়াশোনার খরচ কমাতে সহায়ক। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য ও একাডেমিক সাফল্যের জন্য বিশেষ সহায়তা প্রদান করে। আন্তর্জাতিক পরামর্শক, ইংরেজি ভাষা সহায়তা, নিরাপদ আবাসন এবং ক্যারিয়ার মেন্টরিং শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা হয়।
তাসমানিয়া শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত ও বৈচিত্র্যময় পরিবেশ তৈরি করেছে। আধুনিক সুবিধা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রকৃতির সহজ নাগাল শিক্ষার্থীদের জীবনকে সমৃদ্ধ করে। এখানে পড়াশোনা করলে শিক্ষার্থীরা বিশ্বব্যাপী সুযোগের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন জনপ্রিয় কোর্স রয়েছে। হাতে-কলমে শেখার সুযোগ শিক্ষার্থীদের প্রতিযোগিতায় এগিয়ে রাখে। এছাড়া ইংরেজি ভাষা কোর্স, পথনির্দেশক প্রোগ্রাম, ডাবল ডিগ্রি এবং গবেষণামূলক ডিগ্রিও পাওয়া যায়।
logo-1-1740906910.png)